Advertisement

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো।

Advertisement

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাল আল-হাওয়া এলাকার আল-খুর গোলচত্বরের কাছে বেসামরিক লোকজনের একটি গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলায় অন্যদের নিহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Advertisement

ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড ছাড়া আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়

এদিকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে বসবাসের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

জর্ডানের পার্লামেন্টের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বারবার জোর দিয়ে বলছি, ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডে বসবাসের অধিকার নিশ্চিত করা ছাড়া আমাদের অঞ্চলে নিরাপত্তা বা স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের লঙ্ঘনমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে। পশ্চিম তীর ও জেরুজালেমেও নিরবচ্ছিন্ন হামলা চলছে। অন্যদিকে, ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা এ অঞ্চলের ভবিষ্যৎ ও আশাবাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে রয়েছে।”