
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
সভায় ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন- যার মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটিতে (২টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।
চরচা ডেস্ক

সাতক্ষীরার প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের এবং তাঁকে ঘিরে হয়রানি ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধির ১২৪ক ধারায় শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। শম্পা গোস্বামীর অভিযোগ, তার বাসভবন ও সংগঠনের কার্যালয়ে পুলিশের নজরদারি রাখা হচ্ছে এবং পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।
এইচআরএফবি মনে করে, এ ধরনের অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের অবাধ চলাফেরার অধিকার এবং ৪৩ অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের গোপনীয়তার অধিকার নিশ্চিত করা হয়েছে। ফলে কোনো ব্যক্তির বাসভবন ও কার্যালয়ে নজরদারি এবং তার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
সংস্থাটি আরও মনে করে, মানবাধিকার কার্যক্রমের সাথে জড়িত কোন ব্যাক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধের অভিযোগ আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকা অপরিহার্য।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শম্পা গোস্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাটির আইনগত ভিত্তি ও অভিযোগের সত্যতা যাচাই এবং সেই সাথে শম্পা গোস্বামীর করা অভিযোগের বিষয়ে নিরেপক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এইচআরএফবি।
মানবাধিকার কর্মী হিসেবে শম্পা গোস্বামীর শান্তিপূর্ণ ও বৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা, যার মধ্যে আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণও অন্তর্ভুক্ত এবং এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি, তার পরিবার ও নারী উন্নয়ন সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের যেন কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি বা প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার না হন, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এইচআরএফবি।

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
সভায় ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন- যার মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটিতে (২টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
তবে অভিযোগ আছে, বাজারে নির্ধারিত দামে বিক্রি হয় না। মাঝেমধ্যেই সরবরাহ সংকটের নামে দাম অনেক বেড়ে যায় এবং অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তা।

গঙ্গা চুক্তি আলোচনায় উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। দেশের প্রাপ্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হলে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।”