Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

গঙ্গা চুক্তি আলোচনায় উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার: শামা ওবায়েদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ২০: ৩৬
গঙ্গা চুক্তি আলোচনায় উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার: শামা ওবায়েদ
মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: ইউএনবি

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনার জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। দেশের প্রাপ্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হলে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।”

প্রতিমন্ত্রী বলেন, “ন্যায্য অধিকার আদায় করতে হলে এর জন্য লড়তে হবে। আর লড়তে হলে তাদের সঙ্গে কথা বলতে হবে। বিষয়টি পরিষ্কার। আশা করি, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে।”

শামা ওবায়েদ বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক বিষয় রয়েছে, যেগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। বাংলাদেশের ন্যায্য দাবির ভিত্তিতেই আলোচনা হবে, যা দেশ ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে বন্দী রয়েছে: শামা ওবায়েদState Minister for Foreign Affairs Shama Obaid

প্রতিমন্ত্রী বলেন, “ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো ফল অর্জনের চেষ্টা করা হবে। পানি-সংক্রান্ত সমস্যার সমাধানে বাংলাদেশের সিদ্ধান্তও সেই ভিত্তিতে নেওয়া হবে।” তিনি আশা প্রকাশ করেন, এমনভাবে চুক্তিটি নবায়ন বা সম্পাদিত হবে, যেন বাংলাদেশ ও জনগণের ন্যায্য অধিকার সুরক্ষিত হয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির বিষয়ে শামা ওবায়েদ বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি কমানো সরকারের অগ্রাধিকারগুলোর একটি। তবে যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের আলোচনার টেবিলে বসতে হবে।”

বিষয়: কমিটিগঙ্গাসরকারচুক্তিপররাষ্ট্র প্রতিমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

  • ২

    আন্দোলনে জোট, আলাদাভাবে ভোট: স্থানীয় নির্বাচনে জামায়াত কতটা ‘একা’?

  • ৩

    আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

  • ৪

    ‘যে বেতন পাই তাতে ১৫ দিনও চলে না’

  • ৫

    গঙ্গা চুক্তি আলোচনায় উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার: শামা ওবায়েদ

সম্পর্কিত
  • বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

    বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

    বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

  • আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

    আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

    তবে অভিযোগ আছে, বাজারে নির্ধারিত দামে বিক্রি হয় না। মাঝেমধ্যেই সরবরাহ সংকটের নামে দাম অনেক বেড়ে যায় এবং অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তা।

  • যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

    যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

    তাল আল-হাওয়া এলাকার আল-খুর গোলচত্বরের কাছে বেসামরিক লোকজনের একটি গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

  • শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও হয়রানির অভিযোগে এইচআরএফবি-এর উদ্বেগ

    শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও হয়রানির অভিযোগে এইচআরএফবি-এর উদ্বেগ

    এইচআরএফবি মনে করে, এ ধরনের অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।