
বাংলাদেশ ভারতের সঙ্গে এমন একটি অর্থনৈতিক অংশীদারত্ব দেখতে চায়, যা সমানভাবে লাভজনক হবে এবং মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য নতুন করে রাজনৈতিক মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ব্রিকস সম্মেলন এখনো মাসখানেক দেরি। এর মধ্যে অনেক কিছুই হতে পারে।

শামা ওবায়েদ বলেন, “পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, আমরা তা চাই না।” তিনি আরও বলেন, ভারত এর আগে ইঙ্গিত দিয়েছিল যে, তাদের ভূখণ্ড থেকে পলাতক ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর প্রত্যাশা তারা করে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আয়োজক ক্লাবের সভাপতি গণমাধ্যমকে জানিয়েছেন যে এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটক সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিরাত কর্তৃপক্ষের চাওয়া নির্দিষ্ট তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছে ঢাকা। এখন মধ্যপ্রাচ্যের দেশটির আইনি প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে বহুল আলোচিত এই সাবেক পুলিশ প্রধানের দ্রুত প্রত্যাবাসন।

শামা ওবায়েদ বলেন, “সাম্প্রতিক কিছু সংবাদে বলা হয়েছে, আরব আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। এই তথ্য সঠিক নয়। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঠিক ৬২৬ জন বাংলাদেশির ভিসা ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হয়েছে।”

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না—এমন কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করলেই বিষয়গুলো ইতিবাচকভাবে এগোবে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পৃথক ব্রিফিংয়ে সাংবাদ

শামা ওবায়েদ বলেন, “ভিসা বন্ধ থাকার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। অনেক বাংলাদেশি বৈধ পথের পরিবর্তে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করেন এবং দালাল চক্রের মাধ্যমে জাল বা ত্রুটিপূর্ণ কাগজপত্র ব্যবহার করেন। এসব সমস্যাও আমরা গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছি।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতীয় পক্ষের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “অবশ্যই আমরা আশা করব যে, ভারত পজিটিভ রিপ্লাই দেবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা দায়িত্ব, সেটা তারা পালন করবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে আমাদের যে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করার কথা, আমরা সেটিই করছি। এ ক্ষেত্রে আমি কোনো ঘাটতি দেখি না।”

প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে। সব আলোচনা তো দৃশ্যমান নয়। আলোচনা তো চলতে থাকে।

বৈঠকে তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এসসিও সদস্যপদের বিষয়ে ইতিবাচক সাড়া এবং এ ক্ষেত্রে তাজিকিস্তানের সমর্থনের আশ্বাস দেন।

বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মেরুদণ্ড শক্ত করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে বাংলাদেশ। দেশের স্বার্থের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক হবে বলেও জানান তিনি।