Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে: হুমায়ুন কবির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২১
ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে: হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখার আগ্রহ রয়েছে। পাশাপাশি বিশের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘সম্প্রতি দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে।’’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ জোরদার হচ্ছে।’’

কালো কালিতে ঢাকা কল-রেডীর সাইনবোর্ড!call ready

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘‘ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।’’

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমতার ভিত্তিতে হতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘‘জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই জাতীয় স্বার্থের বিষয়টি উপেক্ষা করা হবে না।’’

ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।’’ তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশে অসংখ্য মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন অন্য দেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না এটাই বাংলাদেশের প্রত্যাশা।

বিষয়: বাংলাদেশভারতপররাষ্ট্র প্রতিমন্ত্রীবিএনপিসরকার
সর্বশেষ
  • ১

    ‘সংবাদকর্মী মামলা-হামলার স্বীকার হন তখন প্রতিষ্ঠান পাশে দাড়ায় না’

  • ২

    ‘রাষ্ট্রই হোক, মানুষই হোক, নদীর কখনো মালিক হওয়া যায় না’

  • ৩

    ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আরব বন্ধু জোগাড়ে ব্যস্ত ট্রাম্প

  • ৪

    ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে: হুমায়ুন কবির

  • ৫

    ‘ট্রাম্পিজম’ যেভাবে বিশ্ব ব্যবস্থা বদলে দিচ্ছে

সম্পর্কিত
  • ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আরব বন্ধু জোগাড়ে ব্যস্ত ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আরব বন্ধু জোগাড়ে ব্যস্ত ট্রাম্প

    ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের পরবর্তী মধ্যপ্রাচ্যবিষয়ক কৌশল বাস্তবায়নের লক্ষ্যে একটি ব্যাপকভিত্তিক পরিকল্পনা প্রণয়ন শুরু করেছে। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আমেরিকান গণমাধ্যম ‘অ্যাক্সিওস’ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানা গেছে, এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানক

  • সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

    সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

    ঢাকার সাভারের আশুলিয়ার একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে নারী, পুরুষ ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহের পরিচয় মিলেছে

    এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহের পরিচয় মিলেছে

    রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে জাত

  • ফেনীতে বিএসএফের গুলিতে কৃষক আহত

    ফেনীতে বিএসএফের গুলিতে কৃষক আহত

    ফেনীর ছাগলনাইয়ায় নিজ জমিতে কৃষিকাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কৃষক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছাগলনাইয়া থানার যশপুর সীমান্তের পূর্ব জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত কৃষকের নাম ম