
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা প্রতিবেদক

রোহিঙ্গা সংকট বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয় এবং এই সংকটের ভারী বোঝা চিরকাল বহন করা দেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ‘বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘দ্য ফার্স্ট কনভার্সেশন: এ ওয়ার্ল্ড রিরাইটেন—পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন দ্য এজ অব আনসার্টেনটি' শীর্ষক উদ্বোধনী সেশনে এই বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বহুমুখী ও জটিল পরিস্থিতি নিরসনে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর বিদ্যমান চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শিবিরে বসবাসরত তরুণ রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার চরম ঘাটতি রয়েছে। সেখানে প্রতি বছর প্রায় ৩০ হাজার শিশু জন্মগ্রহণ করায় এবং প্রতিনিয়ত নতুন করে শরণার্থী আসার ফলে এই মানবিক সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্তে তৈরি হওয়া নতুন নিরাপত্তাসংকটের বিষয়টিও তিনি তুলে ধরেন।
সংকট নিরসনে সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে শামা ওবায়েদ জানান, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরে রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টিতে চীন কীভাবে বড় ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই সমস্যা সমাধানে কেবল প্রতিবেশী দেশগুলোই নয়, বরং আসিয়ানভুক্ত রাষ্ট্রসমূহ, পশ্চিমা বিশ্ব ও ইসলামিক দেশগুলোসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
টাইম ম্যাগাজিনের এডিটর-অ্যাট-লার্জ চার্লস থমাস ক্যাম্পবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেশনে আরও বক্তব্য দেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিনগুইশড প্রফেসর আলী রীয়াজ, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, বাংলাদেশে নিযুক্ত নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যালেকজান্ডার ফাল্ক-বিলডেন এবং মন্টেনিগ্রোর সংসদ সদস্য গর্ডন স্তোযোভিচ।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।