Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রোহিঙ্গা গণহত্যা মামলা: অক্টোবরে আইসিজের রায় প্রত্যাশা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৭: ২৯
রোহিঙ্গা গণহত্যা মামলা: অক্টোবরে আইসিজের রায় প্রত্যাশা
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা সংক্রান্ত মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যে দিতে পারে আইসিজে। ছবি: ইউএনবি

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা সংক্রান্ত মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যে দিতে পারে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ কথা জানিয়েছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ. জালো।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার জেদ্দায় ২৩তম ওআইসি অসাধারণ পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে তিনি সম্ভাব্য এ সময়সূচির কথা জানান। হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করতে এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে পেতে এই মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌদিতে অগ্নিকাণ্ড: নওগাঁর সাতজনের জানাজা সম্পন্নSaudi-fire

রোহিঙ্গাদের জন্য জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা পরিচালনায় গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, “রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে এবং একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধানের উদ্যোগ এগিয়ে নিতে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গুরুত্বপূর্ণ।”

Advertisement
Advertisement
Advertisement

বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বের সময় এই সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করার কথাও বলেন তিনি।

বিষয়: গণহত্যাআদালতরোহিঙ্গাপররাষ্ট্র প্রতিমন্ত্রীআইসিজে
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংকে টাকা রাখতে গিয়ে, মানুষ যে ৭টি ভুল করে

  • ২

    চিলির রাস্তায় জম্বিরা!

  • ৩

    বেঙ্গল ক্রেডিট কার্ডে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা

  • ৪

    ছয় মাসের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, কেন?

  • ৫

    আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

সম্পর্কিত
  • আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

    আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

    বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় প্রকাশকদের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ

    দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ

    আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিস্তারিত তথ্য জানতে চান।

  • সংসদ ভবনের সামনে শিক্ষকের মৃত্যু: মুচলেকায় আসামির জামিন

    সংসদ ভবনের সামনে শিক্ষকের মৃত্যু: মুচলেকায় আসামির জামিন

    সে সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন।

  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

    সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

    বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।