Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পরাশক্তিগুলোর সংঘাতের নাট্যমঞ্চ হবে না বঙ্গোপসাগর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৭: ১০
পরাশক্তিগুলোর সংঘাতের নাট্যমঞ্চ হবে না বঙ্গোপসাগর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৫ম বে অফ বেঙ্গল কনভার্সেশনের একটি অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: চরচা

বঙ্গোপসাগরকে কোনোভাবেই সংঘাতের থিয়েটার বা পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেও বঙ্গোপসাগরকে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার অঞ্চল হিসেবে ধরে রাখতে চায় বাংলাদেশ।

Advertisement

পঞ্চম বে অফ বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে মিনিস্টিরিয়াল অ্যাড্রেস পর্বে তিনি এসব কথা বলেন।

‎‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা বাড়ছে। তবে বাংলাদেশ কোনো একটি পরাশক্তির পক্ষ নেওয়ার নীতি অনুসরণ করবে না। জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে দেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে।

নারীর নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে বিপ্লব নয় বিবর্তন’ নীতি সিইসিরcec-nasir

প্রতিমন্ত্রী বলেন, “আমরা চাই বঙ্গোপসাগর শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার এলাকা হিসেবে বজায় থাকুক। আমরা কোনো অবস্থাতেই একে সংঘাতের থিয়েটার হতে দিতে চাই না।”

Advertisement
Advertisement
Advertisement

‎

‎প্রতিমন্ত্রীর মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হিসেবে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে। এই ভূ-রাজনৈতিক অবস্থানকে সংঘাতের কারণ না বানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত সুযোগে পরিণত করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান বাস্তবতায় বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী দুটি ব্লকের একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।

‎

‎হুমায়ন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে জাতীয় স্বার্থ। যেসব ক্ষেত্রে স্বার্থের মিল রয়েছে, সেখানে সহযোগিতা বাড়ানো হবে। নতুন সুযোগ তৈরি হলে সংযোগ বাড়ানো হবে। আর মতপার্থক্য দেখা দিলে তা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

‎

বিষয়: বঙ্গোপসাগরসংঘাতবঙ্গোপসাগর সংলাপপররাষ্ট্র প্রতিমন্ত্রীপররাষ্ট্র
Advertisement
সর্বশেষ
  • ১

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ২

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৩

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৪

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ৫

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

সম্পর্কিত
  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।