
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে ভারত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, নয়াদিল্লি কোনো আনুষ্ঠানিক শর্ত দিলে ঢাকা তার জবাব দেবে।
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
গত ১২ নভেম্বর ‘শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে’ শিরোনামে বিবিসি বাংলার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয় দিল্লিতে সরকারি কর্মকর্তারা গণমাধ্যমটিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটি।
প্রথম শর্ত হলো, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “এই প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল সূত্র থেকে আসেনি। যে কেউ এ ধরনের প্রতিবেদন প্রকাশ করতে পারে। দিনশেষে, এ ধরনের প্রতিবেদনের কোনো অর্থ হয় না।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “দুই দেশের সম্পর্ক কেবল এই একটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে ঠিকই, তবে আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই সেগুলোর সমাধান করব। আমার মনে হয়, আমরা বিষয়টিকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।