Advertisement

শেখ হা‌সিনাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শেখ হা‌সিনাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

‎

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

‎

Advertisement

এসময় তিনি দাবী করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা বাংলাদেশের মানুষ জানে। সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং সন্ত্রাসীরাই আতঙ্কিত হচ্ছে।

‎‎আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দে‌শে ফেরা নিয়ে এক প্রশ্নের জবা‌বে হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘‘মনের জ্বালায় পয়সা দিয়ে... মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত‌্যাশা দুই জিনিস। আপনা‌কে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝ‌তে হ‌বে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খা‌টে ঘুমাইয়া দুঃস্বপ্ন দে‌খে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, ‘‘তিনি (‌শেখ হা‌সিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (‌শেখ হা‌সিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’’ তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

‎

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর অবস্থানে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।”

‎প্রতিমন্ত্রী বলেন, “আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। জনগণের সঙ্গে সরকারের অবস্থান অত্যন্ত মজবুত। আমরা জনগণকে আস্থায় নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছি।”

হুমায়ুন কবির বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা মনে করছে এসব করে মানুষকে আতঙ্কিত করবে। কিন্তু উল্টো তারাই আতঙ্কিত হচ্ছে। গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়, এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না। জনগণই তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

‎‎ব্রিফিংয়ের উদ্দেশ্য সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন নীতি ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধুদের অবহিত করতে এ আয়োজন করা হয়েছে। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়।

‎‎ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।