Advertisement

আইএলও কনভেনশন অনুযায়ী নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আইএলও কনভেনশন অনুযায়ী নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি
আইএলও কনভেনশন অনুযায়ী নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি। ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ১২১-এর মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নিম্নতম মজুরী বোর্ডের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় এই দাবি জানানো হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বলা হয়, মজুরী ঘোষনা নিয়ে সময়ক্ষেপন গ্রহণযোগ্য নয়।

Advertisement

সভায় বক্তব্য রাখেন মহাসচিব মাহতাব উদ্দিন শহীদ, প্রেসিডিয়াম সদস্য এম দেলোয়ার হোসেন, আব্বাস উদ্দিন, এইচ এম বেলাল সম্পাদক মন্ডলীর সদস্য তাহমিনা রহমান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, “আজ মজুরী বোর্ডে মালিক প্রতিনিধি কর্তৃক মজুরী প্রস্তাবনা পেশের দিকে শ্রমিক সমাজ তাকিয়ে আছে। তবে যে কোন অংক দিয়ে আলোচনার শুরুতে প্রস্তাবনা পেশ করাকে আমরা ইতিবাচক বলে মনে করি। ক্রমাগত মূল্যস্ফীতি, বাড়ি ভাড়া বৃদ্ধি, সিলিন্ডার গ্যাসের উচ্চমূল্য, শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটাতে শ্রমিকরা হিমশীম খাচ্ছে। বিজিএমইএ ও বিকেএমইএ কে যৌক্তিক মজুরী প্রস্তাব না পেশ করার জন্য জোর দাবী জানাচ্ছি।”

Advertisement

সভায় নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান সহ দ্রুত মজুরী ঘোষনার দাবিও জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, মজুরী বোর্ডে শ্রমিক প্রতিনিধি ও বিশেষজ্ঞ এর প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা তাদের অভিজ্ঞতা এবং বাস্তব উপলব্ধি দিয়ে যৌক্তিক মজুরী শ্রমিক সমাজের জন্য আদায় করবেন। প্রয়োজনে সারাক্ষণ বৈঠক করে দ্রুততার সাথে মজুরী চুড়ান্ত করার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।