Advertisement

নেপালের ভূমিকম্পে কাঁপল পঞ্চগড়সহ উত্তরাঞ্চল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নেপালের ভূমিকম্পে কাঁপল পঞ্চগড়সহ উত্তরাঞ্চল
প্রতীকী ছবি: চরচা

ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা। আজ মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটের দিকে হঠাৎ এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পন স্থায়ী ছিল মাত্র কয়েক সেকেন্ড।

Advertisement

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্পের বিষয়টি বার্তা সংস্থা বাসসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিতভাবে জানানো সম্ভব হবে।

Advertisement

এদিকে, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানিয়ে পোস্ট দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।