নেপাল

বন্যা-ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু
নেপালের কর্তৃপক্ষ দেশটির ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। প্রধান নদী ও উপনদীগুলোর পানির উচ্চতা বাড়তে থাকায় অর্ধেকেরও বেশি জেলা বন্যা বা আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ‘বিশ্বের জন্য সতর্কবার্তা’: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, গত মাসে নেপালে ভয়াবহ বন্যা ছিল জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির জন্য একটি ‘সতর্কবার্তা’। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নেপালকে সহায়তা করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প

নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির
নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের শীর্ষ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কাঠমান্ডুর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

জলবায়ু পরিবর্তন কি নেপালের দুর্যোগকে ত্বরান্বিত করেছে?
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এই আকস্মিক বন্যা মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ পাতলা হয়ে যাওয়া এবং পার্বত্য অঞ্চলের পারমাফ্রস্ট বা দীর্ঘদিন ধরে জমাটবদ্ধ মাটি গলে গিয়ে একটি পাহাড়ি ঢাল ধসে পড়ার ঝুঁকি বেড়ে

তিব্বতের বন্যা নিয়ে যেভাবে বয়ান নিয়ন্ত্রণ করছে চীন
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর সীমান্তের দুই পাশেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই দুর্যোগটি কীভাবে সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।

পরিবার ভেবেছিল মৃত, শেষে ১০ দিন পর নারীকে জীবিত উদ্ধার
পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনাল বলেন, “চারতলা বাড়িটি বন্যার পানিতে ভেসে যায় এবং বাড়িটি দ্রুত সরে যাওয়া বালুকাদার মধ্যে পড়ে থাকে। আমরা সেটির আশপাশে ঘোরার সময় ‘বাঁচাও’ বলে একটি কণ্ঠ শুনতে পাই।”

বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তে এক সময় ছিল কর্মব্যস্ত বন্দর, এখন নেই কোনো চিহ্ন
দুর্যোগের আগে সীমান্তে থাকা চীনা কাস্টমসের পাঁচতলা ভবনটির কোনো চিহ্নই সেখানে দেখা যায়নি। কাদাধসের আগে থেকে এখনো দৃশ্যমান একমাত্র স্থাপনাটি হলো কাছাকাছি একটি পানির ট্যাংক স্থাপনার একটি অংশ।

নেপালে কি আরও দুর্যোগ আসছে?
গত ২৬ আগস্ট নেপাল ও তিব্বত সীমান্তে হওয়া ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহের বেশি সময় পেরিয়েছে। কিন্তু দুর্যোগের পুরো চিত্র এখনো স্পষ্ট হয়নি। তবে কীভাবে এই দুর্যোগ শুরু হয়েছিল, তা মোটামুটি জানা গেছে।

নেপালে টানেল থেকে ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, লুহাইতাও নামে পরিচিত ওই ব্যক্তিকে আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের ২২৫ মিটার (২৪৬ গজ) দীর্ঘ একটি টানেলের ভেতর থেকে উদ্ধার করা হয়।

নেপালে সুড়ঙ্গ থেকে ২ শ্রমিককে জীবিত উদ্ধার
হিমবাহধসে নেপালে সৃষ্ট বন্যা ও ভূমিধসের নয় দিন পর ত্রিশূলি ৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিবিসির সংবাদে জানানো হয়েছে, আজ শুক্রবার দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই শ্রমিক হলেন ৩০ বছর বয়সী মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং ৪৫ বছর বয়সী ম

নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’
কয়েকজন মানুষ রাজধানীর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের ওই দেয়ালে সাঁটানো ছবিগুলো সতর্কতার সঙ্গে দেখছিলেন। আশপাশের নিরাপত্তারক্ষীদের কাছে তারা জানতে চাইছিলেন, তাদের নিখোঁজ স্বজনদের নাম তারা শুনেছেন কি না।

নেপাল: বন্যায় নিহত বেড়ে ১২৫২, নিখোঁজ ৪ হাজারের বেশি
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এখনো অন্তত ৪ হাজার ২১৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

নেপালে বন্যা: নিহত ছাড়াল ৯৫৫, নিখোঁজ চার হাজারের বেশি
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নেপাল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো ৪ হাজার ৪৭১ জন নিখোঁজ রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

নেপালে বন্যা: নিহত ছাড়াল ৯০০, নিখোঁজ চার হাজারের বেশি
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এখনো ৪ হাজার ২৪৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো অন্তত ২ হাজার ৪৯৮ জন নিঁখোজ রয়েছেন। আজ রোববার সকালে নিহতের এই সর্বশেষ সংখ্যা নিশ্চিত করেছে নেপাল সরকার। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬৯১
নেপাল ও চীন সীমান্তের ভয়াবহ আকস্মিক বন্যায় চীন স্থানীয় সময় রোববার সর্বশেষ তথ্য দেওয়ার পর নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৬৯১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানায়। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল
আবহাওয়ার খারাপ হওয়ার কারণে নেপালে আজ শনিবার উদ্ধার ও তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তাও প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্যোগের কবলে পড়ে অন্তত ১ হাজার ৯২৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নেপালে আবারও ভয়াবহ বন্যার শঙ্কা, কেন
হিমালয়ে হিমবাহ ধসের পর সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় নেপাল এবং চীনের তিব্বতে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। এর মধ্যেই নেপাল-চীন সীমান্তে ধ্বংসাবশেষ জমে একটি নতুন হ্রদ তৈরি হওয়ায় উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ফের ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার ন



