Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

জেন-জি'দের বিক্ষোভে নেপালে আর্থিক ক্ষতি কত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪১
জেন-জি'দের বিক্ষোভে নেপালে আর্থিক ক্ষতি কত

শরৎকাল সাধারণত নেপালের অর্থনীতির সবচেয়ে প্রাণবন্ত সময়। এ সময় পর্যটকদের ঢল নামে। প্রবাসী নেপালিরা এ সময় বিভিন্ন উৎসবে অংশ নিতে দেশে ফেরেন। হোটেল, পরিবহন, এয়ারলাইনস থেকে শুরু করে খুচরা ব্যবসার দোকানও এ সময় জমজমাট চলে।

Advertisement
Advertisement
Advertisement

কিন্তু এ বছর থামেল, দরবার স্কয়ার, পোখারা, ভৈরহাওয়া ও চিতওয়ানের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো অস্বাভাবিকভাবে নীরব। পোড়া হোটেল, আগুনে কালো হয়ে যাওয়া ভবন আর পুড়ে যাওয়া যানবাহন সর্বত্র দৃশ্যমান। জেন-জি'দের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে আন্তর্জাতিক পর্যটকদের ভীতি সৃষ্টি হয়েছে।

অর্থনীতিবিদেরা অনুমান করছেন, সরকারি ও বেসরকারি অবকাঠামো এবং নথিপত্র ধ্বংসের কারণে নেপালের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ ট্রিলিয়ন নেপালি রুপি। এই পরিমাণ অর্থ নেপালের দেড় বছরের বাজেটের সমান।

অর্থনীতিবিদ চন্দ্র মণি অধিকারী জানান, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ১ শতাংশের নিচে নেমে আসবে। দেশের সবচেয়ে বড় করদাতা প্রতিষ্ঠান—চৌধুরি গ্রুপ, ভাট–ভাটেনি সুপারমার্কেট ও এনসেল প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

হোটেল অ্যাসোসিয়েশন নেপালের হিসাব অনুযায়ী, পর্যটন খাতে ক্ষতি হয়েছে আড়াই হাজার কোটি নেপালি রুপি। গাড়ি বিক্রেতারা জানিয়েছেন, তাদের ক্ষতি ১৫ বিলিয়ন নেপালি রুপি ছাড়িয়েছে। নেপালের ভাট–ভাটেনি সুপারশপের ২৮টি আউটলেটের মধ্যে ২১টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতি সত্ত্বেও আশাবাদী ব্যবসায়ীরা। হোটেল ব্যবসায়ী যোগেন্দ্র শাক্য জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তবে তিনি সতর্ক করেছেন, যদি আবারও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, পর্যটন খাত দীর্ঘমেয়াদে বিপর্যস্ত হতে পারে।

দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সরকারকে বেসরকারি খাতের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিক্ষোভে ক্ষতিগ্রস্ত করপোরেট প্রতিষ্ঠানগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।

নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস (এনএটিটিএ) আন্তর্জাতিক পর্যটকদের আশ্বস্ত করেছে যে, নেপাল এখন স্থিতিশীলতার পথে এবং ভ্রমণের জন্য নিরাপদ। এরই মধ্যে দেশটিতে বিমানবন্দর ও পরিবহন সেবা স্বাভাবিক হয়েছে।

বিষয়: নেপালআন্দোলনহামলাঅর্থনীতির খবরবিক্ষোভঅভ্যুত্থান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড