Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির নেতৃত্বে বড় সমাবেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯: ৩৪
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির নেতৃত্বে বড় সমাবেশ

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির দলের সমর্থনে শনিবার একটি রাজনৈতিক সমাবেশ হয়েছে। যুবসমাজের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের কারণে তিন মাস আগে ক্ষমতা ছাড়তে বাধ্য হন অলি। সেই ঘটনার পরে এটিই ছিল দেশটিতে সবচেয়ে বড় জমায়েত।

Advertisement

পুলিশের তথ্য দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়ছে, রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেয়। সেখানে কমিউনিস্ট পার্টি অব নেপাল (যুক্তফ্রন্ট মার্ক্সবাদী-লেনিনবাদী বা ইউএমএল) দলের তিন দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। সমাবেশের আগে আয়োজকেরা দাবি করেছিলেন, এতে প্রায় তিন লাখ মানুষ অংশ নেবে।

গত সেপ্টেম্বরে ‘জেন-জি’ নেতৃত্বাধীন আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৭৭ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়। ওই সময় প্রধানমন্ত্রী কার্যালয়, সুপ্রিম কোর্ট ও সংসদ ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই সহিংস হয়ে ওঠে যে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং আরও কয়েকজন রাজনীতিবিদ কয়েক দিন ধরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদ স্থানে আত্মগোপনে ছিলেন।

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংসদ ভেঙে দেয়। সরকারের দাবি, এই অস্থিরতার কারণে নেপালের অর্থনীতিতে প্রায় ৫৮ কোটি ৬০ লাখ ডলারের ক্ষতি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউএমএল সভাপতি পদে পুনর্নির্বাচনের চেষ্টা করছেন অলি। শনিবারের সমাবেশে তিনি বলেন, সংসদ ভেঙে দেওয়া ছিল অসাংবিধানিক। সংসদ পুনর্বহালের দাবিতে ইউএমএল সুপ্রিম কোর্টে একটি রিট আবেদনও দাখিল করেছে। অলি বলেন, “আমাদেরকে জেন-জি তরুণদের বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু এটি সত্য নয়।”

দলের মহাসচিব শঙ্কর পোখরেল সমাবেশে বলেন, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলেও তারা এখনো জনগণের হৃদয়ে বাস করেন। এই সমাবেশে এত মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

দলের সভাপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্যতা রয়েছে দুই হাজারেরও বেশি ইউএমএল প্রতিনিধির। অলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার দলের সহ-সভাপতি ঈশ্বর পোখরেল।

এই নির্বাচনে বিজয়ী ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠেয় পার্লামেন্টারি নির্বাচনে নেপালের সর্ববৃহৎ কমিউনিস্ট দলটির নেতৃত্ব দেবেন।

বিষয়: নেপালপ্রধানমন্ত্রীনির্বাচনপুলিশভোটরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৩

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

  • ৪

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ৫

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

সম্পর্কিত
  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা