Advertisement

পল্লবীতে বাসে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পল্লবীতে বাসে আগুন
প্রতীকী ছবি: চরচা

রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পল্লবী থানাধীন মিরপুর-১১ তে এই ঘটনা ঘটে। বাসটি রাস্তার পাশে পাকিংয়ে ছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিম বলেন, ‍‍‍“আগুনে মধুমতী বাসটির আংশিক পুড়ে গেছে। পার্কিংয়ে থাকায় বাসে কোন যাত্রী ছিল না। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।”