Advertisement

সাবেক উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাবেক উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
কারাগারের প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন (৫০) সহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অপর দুজন হলেন- মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মাসউদুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

Advertisement

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি-২৭ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।