
খুলনায় দুই শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি ২ নং কয়রা গ্রামের মো: শেরজুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিয়াকত হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং আওয়ামী লীগের সাবেক এমপি কামাল মজুমদারের একমাত্র সহচর ও তার বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা এবং আওয়ামী লীগের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ থেকে শুরু করে দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা ও অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।
জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তার লক্ষ্যে পরবর্তীতে প্রয়োজনে তার রিমান্ড আবেদন করা হবে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন তদন্ত কর্মকর্তা।
মামলার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে অজ্ঞাত আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, ককটেল ও পেট্রলের বোতলসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা ত্রাস ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ ও জনমনে ভীতি সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ইটপাটকেল মেরে এসি (পল্লবী জোন) ও তার সহকর্মীদের জখম করে।
পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওইদিন ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ ও একটি প্লাস্টিকের বোতলে দুই লিটার পেট্রল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পর দিন বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলা দায়ের করে পুলিশ।

খুলনায় দুই শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি ২ নং কয়রা গ্রামের মো: শেরজুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।

আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আসামি ৩ দিনের রিমান্ডে
জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন।

রংপুরে ৪ খুন: চুরির উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, দুজনের বিরুদ্ধে চার্জশিট
কমিশনার জানান, আসামি ও সাক্ষীরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তাদের বক্তব্যে পূর্ণ মিল পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ফরেনসিক পরীক্ষায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসছেন না, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন না; তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফেরত আসতে হবে।” তার দাবি, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাই তার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান প্রযোজ্য হবে।