
আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আসামি ৩ দিনের রিমান্ডে
জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন।
চরচা প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ‘বাংলাদেশে আসছেন না’ বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই। হাতকড়া ছাড়া তার দেশে ফেরার পথ নেই। একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি।”
শেখ হাসিনার কারণে ভারতের জন্যও বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা এমন পাগলামি করছেন, যার পরিণতি এখন ভারতকেও সামলাতে হচ্ছে। ভারতও এখন উপলব্ধি করছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা একটি সমস্যা।”
হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন না; তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফেরত আসতে হবে।”
প্রতিমন্ত্রীর দাবি, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাই তার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান প্রযোজ্য হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তিনি বলেন, “ভারত স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া কোনো নাগরিকের বিষয় এবং প্রত্যর্পণ চুক্তির বিষয় আলাদা করে দেখছে। এ ক্ষেত্রে সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি আলাদা।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রত্যর্পণ চুক্তিতে অপরাধীদের ফেরত পাঠানোর বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে সেই বিধানই প্রযোজ্য।”
শেখ হাসিনাসহ অন্যদের ভারত থেকে ফেরত চেয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানিয়েছে কি না এবং এ বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে কি না-জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।”
হুমায়ুন কবির বলেন, “আমরা অনুরোধ জানিয়েছি। এখানে হাসিনা ছাড়াও ভারতে আরও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীরা রয়েছে, যারা দেশ থেকে লুটপাট করে মানুষ হত্যা করে পালিয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে। অনেক সন্ত্রাসী পালিয়ে গেছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাই।”
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুন সিং এর ডিসেম্বরে বাংলাদেশ দখল করতে চাওয়ার জবাবে তিনি বলেন, “পৃথিবীর সব জায়গায় রাজনীতির কিছু পাগল থাকে, এটা সেই রকম। আমাদের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে।”
‘কারো সাজার মেয়াদ ২ বছরের বেশি হলে বাতিল পাসপোর্ট পেতে পারেন না’
‘গার্মেন্টসে যদি ক্ষতি হয় তাহলে ইউনূসের বাণিজ্যচুক্তির কারণে হবে’
নাটকের জন্য লেখা ‘জংলাফুল’ কীভাবে এফ-মাইনরের গান হলো?
‘আগামী ৬ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩% এটা আফগানিস্তানের থেকেও কম’
আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আসামি ৩ দিনের রিমান্ডে

আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আসামি ৩ দিনের রিমান্ডে
জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন।

রংপুরে ৪ খুন: চুরির উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, দুজনের বিরুদ্ধে চার্জশিট
কমিশনার জানান, আসামি ও সাক্ষীরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তাদের বক্তব্যে পূর্ণ মিল পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ফরেনসিক পরীক্ষায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া জেলা কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিস্ফোরণে বিকট শব্দ হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জ্বালানি খাতের সব চুক্তির শ্বেতপত্র প্রকাশের দাবি বিশেষজ্ঞদের
সংলাপের মূল প্রবন্ধে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, এ খাতে অস্বচ্ছতা, অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ, সিন্ডিকেট ও অতিরিক্ত মুনাফার কাঠামোগত সমস্যা রয়েছে। প্রতিযোগিতাবিহীন ক্রয় এবং ২০১০ সালের বিশেষ আইনের মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।