
অভিনেতা সোহেল খান মারা গেছেন
ছোটপর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে সানজিদা (২০) নামে আরও একজন মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সকাল পৌনে ৯ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার সানজিদার মৃত্যুর তথ্য চরচাকে নিশ্চিত করেন।
এরআগে, শনিবার বার্ন ইনস্টিটিউটে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী আরএস রহমান মারা যায়। এর আগের দিন শুক্রবার নিহত শিশুর মা সাবা (৩০) বিকেল সাড়ে ৪টার দিকে একই হাসপাতালে মারা যান।
এই ঘটনায় হাসপাতালে আবদুর রহমান (২৯) ও সামসুন নাহার (৫০) চিকিৎসাধীন। তাদের মধ্যে আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অভিনেতা সোহেল খান মারা গেছেন
ছোটপর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আইএলও কনভেনশন অনুযায়ী নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি
মজুরি বৃদ্ধির আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নিম্নতম মজুরী বোর্ডের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় এই দাবি জানানো হয়।

শেখ হাসিনাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

নেপালের ভূমিকম্পে কাঁপল পঞ্চগড়সহ উত্তরাঞ্চল
ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা। আজ মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটের দিকে হঠাৎ এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পন স্থায়ী ছিল মাত্র কয়েক সেকেন্ড।