Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৪: ২২
ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
তারেক রহমান। ছবি: পিএমও

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে এই খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

Advertisement
Advertisement
Advertisement

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্ত, ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীরbnp-new-comittee-milton

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়: বাংলাদেশপ্রধানমন্ত্রীতারেক রহমানবিএনপিভূমিকম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘নিম্ন, স্বল্প আয়ের লোকজন শহর ছেড়ে গ্রামে যাচ্ছে’

  • ২

    ‘ইরানের সঙ্গে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ কার্যকর হবে না’

  • ৩

    জানুয়ারি থেকেই নতুন মজুরি কার্যকর করার দাবি শ্রমিক নেতাদের

  • ৪

    ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদকের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ৫

    তাক লাগানো ফল নটর ডেম কলেজের, সাফল্যের রহস্য কী?

সম্পর্কিত
  • ‘ইরানের সঙ্গে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ কার্যকর হবে না’

    ‘ইরানের সঙ্গে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ কার্যকর হবে না’

    ইউএইর প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, ওয়াশিংটন ও তেহরানের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। এই মতপার্থক্য দূর করা সম্ভব না হলে গুরুতর পরিণতি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, সামরিক সমাধানের চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, দ্রুত সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ তৈরি করবে না।

  • জানুয়ারি থেকেই নতুন মজুরি কার্যকর করার দাবি শ্রমিক নেতাদের

    জানুয়ারি থেকেই নতুন মজুরি কার্যকর করার দাবি শ্রমিক নেতাদের

    তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ২০২৭ সালের জানুয়ারি থেকেই কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। সেই সঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রমে কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা।

  • ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদকের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদকের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    ইনডিপেনডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

  • ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির শেষ দিনে কিছুটা স্বস্তি

    ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির শেষ দিনে কিছুটা স্বস্তি

    অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় ওলেশকিতে আনুমানিক দুই হাজার বেসামরিক নাগরিক ছিলেন। তাদের ইউক্রেন অথবা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে চলে যাওয়ার কিংবা খাদ্য ও চিকিৎসাসামগ্রীর নতুন সরবরাহ নিয়ে শহরেই থেকে যাওয়ার সুযোগ দেওয়া হয়।