দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ও কাতার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ঢাকা ও দোহার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।