কাতার

ট্রাম্প শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনৈতিক সমাধানে অনড় ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের শর্তগুলো স্পষ্ট এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার যেকোনো পদক্ষেপ এই শর্তগুলো পূরণের ওপর নির্ভরশীল। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো আলোচনার মাধ্যমে সমাধান।”

কী ছিল ইরানের হরমুজ খুলে দেওয়ার ৭ দিনের পরিকল্পনায়?
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান-যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে আবারও খুলে দিতে তারা যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছে।

মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নিতে তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
ইরানের উপসাগরীয় প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের মিত্র কাতার সংঘাতরত পক্ষগুলোর মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে আলোচনাকারীর ভূমিকা পালন করে আসছে। জুনে যুদ্ধবিরতি কার্যকরে কাতার সরাসরি ভূমিকা রেখেছিল, ফলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছিল।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ও কাতার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে, বললেন ট্রাম্প
অ্যাক্সিওস দুই আঞ্চলিক সূত্র ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওমানের সম্মতিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

উপসাগরীয় দেশগুলোর হতাশার প্রেক্ষাপটে ইরানকে সংযত করতে পারবে কি চীন?
ওয়াশিংটন ইনস্টিটিউটের চীনবিষয়ক বিশেষজ্ঞ হেনরি টুগেনডহাট রয়টার্সকে বলেন, বেইজিংয়ের প্রধান লক্ষ্য হলো অঞ্চলের সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কোনো এক পক্ষের প্রকাশ্য সমর্থন দিয়ে কূটনৈতিক ক্ষতির ঝুঁকি নিতে চায় না তারা।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি কাতারের রাজপরিবার, সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, মেলেনি স্থায়ী শান্তির পথ
কাতারের রাজধানী দোহায় বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে এ আলোচনায় স্থায়ী শান্তির পথে কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল, ওজন ২২০০ পাউন্ড
ফিফা বিশ্বকাপ উদ্যাপনকে আরও জমকালো করতে ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি (ম্যাসপোর্ট) ভেঙে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বোস্টনে উন্মোচন করা হয়েছে ৪৭ ফুট উঁচু এবং ২,২০০ পাউন্ড ওজনের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল, যা ২০১৩ সালে কাতারের দোহায় গড়া আগের রেকর্ডটি ভেঙে দিয়েছে।

‘সৌদি আরব ও কাতার ট্রাম্পকে কী বলছে?’
বৈশ্বিক পরিবর্তনের পালাবদল শুরু হয়েছে। এর ভবিষ্যৎই কোন দিকে? বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

হজের কারণেই কি ইরানে হামলা পেছালেন ট্রাম্প?
হজের সময় ফের ইরানে যুদ্ধ শুরু না করতে উপসাগরীয় অঞ্চলের মিত্রদেশসহ নিজ প্রশাসনের কর্মকর্তাদের সতর্কতার পর ইরানে পরিকল্পিত হামলা পিছিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশিদের জন্য কাতারের বড় ঘোষণা
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার থেকে প্রবাসী ও চাকরিপ্রার্থীদের জন্য এসেছে এক বিরাট সুখবর! কাতার এখন ৪টি নির্দিষ্ট টেকনিক্যাল খাতে বাংলাদেশ থেকে সরাসরি প্রচুর পরিমাণে দক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার যৌথ কমিটির ৭ম বৈঠকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছে।

আরব দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার তিনি ইরানে নতুন করে বড় হামলার পরিকল্পনা করেছিলেন। তবে উপসাগরীয় মিত্রদেশগুলোর অনুরোধে তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন।

আফগানিস্তানকে কেউই বিশ্বাস করে না: সাবির মুস্তাফা
ইরান ঘিরে যুদ্ধ থামছেও না শান্তিও আসছে না। ইরানকে আরব দেশগুলো বিশ্বাস করে কি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সত্যিই কি শান্তি চায়? সমঝোতার পথ কী? অচলাবস্থা কাটাতে পাকিস্তানের পাশাপাশি চীন, কাতারসহ বিভিন্ন দেশ চেষ্টা করছে। তারা সফল হবে কি? চরচা সম্পাদক সোহরাব হাসানের সঞ্চালনায় চরচা সংলাপে এ নিয়ে কথা বলেছেন

দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে সৌদি যুবরাজ
সেই যুদ্ধ থেকে রিয়াদ এই শিক্ষা পেয়েছে যে, আমেরিকা অজেয় নয়। তারা বুঝেছে, ওয়াশিংটন বা জেরুজালেমের ইচ্ছেমতো এই অঞ্চল যেকোনো সময় যুদ্ধের মুখে পড়তে পারে, যার চরম মূল্য দিতে হবে প্রতিবেশী দেশগুলোকেই।

কার কথায় ‘প্রজেক্ট ফ্রিডম’ থামালেন ট্রাম্প
সংশ্লিষ্ট সূত্রগুলো ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ইরানের বেসামরিক অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে ট্রাম্পের দেওয়া হামলার হুমকি রিয়াদকে উদ্বিগ্ন করে তুলেছে। তাদের আশঙ্কা, এতে তেহরানের পক্ষ থেকে আরও তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

প্যাট্রিয়টসহ কাতার-ইসরায়েলকে ৫০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় মিত্র কাতারের কাছে ৪ বিলিয়ন (৪০০ কোটি) মার্কিন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।



