
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল শনিবার।
আজ শুক্রবার কাতার দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, আগামীকাল শনিবার বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার।
উড়োজাহাজটির অবতরণে প্রয়োজনীয় অনুমতিসহ সবকিছুই ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু ‘কারিগরি জটিলতায়’ তা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থা করেছে কাতার সরকার।
চিকিৎসার জন্য শাশুড়িকে নিতে শুক্রবার সকালে ঢাকা পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
তারেক রহমান ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে গত ৬ মে দেশে ফেরেন। তার সঙ্গে জুবাইদাও ফেরেন। দেশে এসে এক থেকে ৫ জুন লন্ডনে চলে যান জুবাইদা।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।