Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৭: ৫১
বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আগামীকাল মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার পরিবর্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্র গতকাল রোববার ইউএনবিকে জানায়, আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরী।

কর্মকর্তারা জানান, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশনের (বিমসটেক) স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা পর্যালোচনা করা হবে। পাশাপাশি এ আঞ্চলিক জোটের আওতায় সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হবে।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকে বিমসটেকের সাত সদস্যদেশ—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন।

এক কর্মকর্তা ইউএনবিকে জানান, বৈঠকে ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী, মিয়ানমারের স্বরাষ্ট্রবিষয়ক ইউনিয়নমন্ত্রী, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রীলঙ্কার জননিরাপত্তা ও সংসদবিষয়ক মন্ত্রী এবং থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের উপমহাসচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তারেক রহমান দিল্লি গেলে বাংলাদেশের পক্ষে কথা বলতে পারতেনsabir mustafa 12

২০১৮ সালের ৩০ ও ৩১ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে নেতারা আইন প্রয়োগকারী, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদারের অঙ্গীকার করেন।

সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় সহযোগিতা এবং সমন্বয় বাড়াতে বিমসটেকের জাতীয় নিরাপত্তাপ্রধানদের বৈঠক অব্যাহত রাখার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের সিদ্ধান্তও নেন তারা।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকের আগে স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়গুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়: বিমসটেকস্বরাষ্ট্রমন্ত্রীবৈঠকদিল্লিথাইল্যান্ডনেপালশ্রীলঙ্কাভুটানমিয়ানমারভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তোদের আধিপত্য এইখানে চলবে না’

  • ২

    জেনজি আন্দোলন: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল বনাম ভারত

  • ৩

    ‘অলিগার্ক যা চায়, এরা তাই করে ফেলে’

  • ৪

    ভারতের ককরোচ পার্টি আত্মপ্রকাশ করল কেন?

  • ৫

    ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে কী করছে বাংলাদেশ ব্যাংক

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।