Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯: ১২
স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: বিএনপি মিডিয়া সেল থেকে নেওয়া

স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়েও নির্দেশনাও দেওয়া হয়েছে বৈঠকে। এ ছাড়া চাঁদাবাজি, দখলদারি ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হয়ে বৈঠক চলে প্রায় তিন ঘণ্টা। তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন সমস্যা, সরকারের কার্যক্রম, সংসদ পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ বলেন, গত মাসের ১০ তারিখে সংসদের একটি অধিবেশন শেষ হয়েছে। আগামী মাসে আবার নতুন অধিবেশন শুরু হবে। সাধারণত দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ে এ ধরনের বৈঠক হয় না। তবে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলা, তাদের সমস্যার কথা শোনা এবং সমাধানের পথ বের করার জন্য প্রধানমন্ত্রী এ বৈঠকের নির্দেশনা দিয়েছিলেন।

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞাsajek

নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে সংসদ সদস্যদের কথা শুনেছেন। কে কোথায় কী সমস্যায় পড়েছেন, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ দায়িত্বের বিষয়গুলোতে কথা বলেছেন। স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা, বিচার বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষা খাতের বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে।

চিফ হুইপ জানান, সরকারের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং মানুষের কাছে সরকারের কাজের জবাবদিহি নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। তিনি জানান, সরকারের কার্যক্রম মানুষের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কি না, কোথাও সমস্যা থাকলে তা সংসদ নেতা ও মন্ত্রীদের জানাতে সংসদ সদস্যদের বলা হয়েছে। আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন—এমন গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলেও জানানো হয়েছে।

নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, কবে নির্বাচন হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সাধারণত সিদ্ধান্ত নেয়। স্থানীয় সরকারের সুবিধা-অসুবিধা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সম্পৃক্ত। তাই মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন সময় ও অন্যান্য কার্যক্রম নির্ধারণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোটvote centre-chaarcha

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বলে জানান চিফ হুইপ । তিনি বলেন, বিএনপির সংগঠন তৃণমূল পর্যন্ত বিস্তৃত। সে কারণে প্রতিটি ইউনিয়নসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী নিশ্চিত করার চেষ্টা করা হবে।

আগে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের ব্যবস্থা ছিল। এবার দলীয় প্রতীক না থাকায় বিএনপি চায়, নির্বাচন ঐক্যবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। জনগণের কাছে গ্রহণযোগ্য এবং স্থানীয় সরকারের প্রকৃত প্রতিনিধিত্ব করতে সক্ষম ব্যক্তিরা যেন নির্বাচিত হন, সেটিই দলের লক্ষ্য বলে জানান নুরুল ইসলাম মনি।

দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। দল তখন সিদ্ধান্ত নেবে।

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান

দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, বৈঠকে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সবাইকে দলীয় শৃঙ্খলার মধ্যে থাকার কথা বলা হয়েছে।

চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। চাঁদাবাজ ও দখলদারদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো জায়গা নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করে পার পেয়ে যাবেন, এমন সুযোগ দল দেবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন।

আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আলোচনা হয়নি

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ফ চিফ হুইপ বলেন, এ বিষয়ে আলোচনার কিছু নেই। কেউ ফিরে আসতে চাইলে আসতে পারেন; তবে এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে বৈঠকে আলাদা করে কোনো আলোচনা হয়নি।

বিষয়: বাংলাদেশবিএনপিপ্রধানমন্ত্রীতারেক রহমানসরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

  • ২

    রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

  • ৩

    স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ৪

    মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

  • ৫

    ‘একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তোদের আধিপত্য এইখানে চলবে না’

সম্পর্কিত
  • রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

    রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

    রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

  • রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

    রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।