
শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার জেলা প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাজেক-দীঘিনালা সড়কে সাজেক জনঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়।
অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। এতে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা সেখানে আটকা পড়েন।
এদিকে সাজেকে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা জোরদার করেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পদযাত্রা
পাহাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ বাসস্থান, মানবিক শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চান একদল যুবক। সে লক্ষ্যে পাহাড়ে একটি সমন্বিত ক্যাম্পাস তৈরির স্বপ্ন তাদের। এ স্বপ্নের বাস্তবায়নে প্রয়োজন র্অথ ও সহযোগিতা।

অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে পুলিশ।