Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খালেদা জিয়ার বিদেশযাত্রা ‘অনিশ্চিত’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩৫
খালেদা জিয়ার বিদেশযাত্রা ‘অনিশ্চিত’

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার দল বলছে, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চেয়ারপারসনকে বিদেশে নেওয়া হবে।

Advertisement

বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ‘প্রস্তুত আছে’ বলেও জানানো হয়েছে।

আজ শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি সভা করে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে বেগম খালেদা জিয়ার ফ্লাই করা ঠিক হবে না। সেজন্য বিদেশ নেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

গত বৃহস্পতিবার দুপুরে জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা পরদিন ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

পরে রাতে বিএনপির প্রেস উইং জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা, সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে।

খালেদা জিয়ার লন্ডনযাত্রা কি আরও পিছিয়ে যাচ্ছে?tarek rahmann

শুক্রবার ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য শনিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স আসবে।

খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে নানা আলোচনার মধ্যে শনিবার বিকেলে জাহিদ হোসেন বলেন, “এই মুহূর্তে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই- এমনটা মত দিয়েছে মেডিকেল বোর্ড। তবে বিদেশ লন্ডনযাত্রার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি এটি যেমন সত্য। তেমনি এই মুহূর্তে খালেদা জিয়া ফ্লাই করার মত পরিস্থিতিতে নেই এটিও সত্য।”

“তাই মেডিকেল বোর্ডের পরামর্শ মতে অ্যাম্বুলেন্সসহ সকল প্রস্তুতি নেওয়া আছে। মেডিকেল বোর্ড বললে তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে। আপনারা জানেন, আকাশে ফ্লাই করলে বাতাসের চাপের পরিবর্তনের কারণে মানুষের দেহে এর বিরূপ প্রভাব পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করা একজন অসুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। সে বিবেচনা থেকেই মেডিকেল বোর্ড মনে করছে, এই মুহূর্তে তাকে ফ্লাই করানো উচিত হবে না। দেশ-বিদেশের চিকিৎসকরা মিলে তার চিকিৎসার সর্বোচ্চটুকু নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশাবাদী, বেগম খালেদা জিয়া আগেও যেভাবে শারীরিক প্রতিকূলতা কাটিয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন এবারও একইভাবে তিনি ফিরবেন।”

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্সkhaleda-zia-photo-by-sudeepto-salam1

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব শোনা যাচ্ছে। দয়া করে, দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা নির্দশন স্বরূপ ফ্যাক্টের বাইরে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করবেন না। দোয়া করেন। সবসময় আল্লাহর রহমতে এরচেয়ে প্রতিকূল অবস্থায় তিনি সুস্থ হয়েছেন। মেডিকেল বোর্ড যখন মনে করবে তাকে বিদেশে নেওয়া যাবে, তখন নেওয়া হবে। বিভ্রান্ত হবে না। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। কাতার এবং আমাদের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে।”

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বিএনপি নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে সদস্য হিসেবে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। তিনি লন্ডন থেকে শুক্রবার ঢাকায় ফিরেই শাশুড়িকে দেখতে হাসপাতালে যান।

বিষয়: এভারকেয়ারবিএনপিখালেদা জিয়াস্বাস্থ্যকাতারহাসপাতাললন্ডন
Advertisement
সর্বশেষ
  • ১

    মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

  • ২

    ‘একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তোদের আধিপত্য এইখানে চলবে না’

  • ৩

    জেনজি আন্দোলন: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল বনাম ভারত

  • ৪

    ‘অলিগার্ক যা চায়, এরা তাই করে ফেলে’

  • ৫

    ভারতের ককরোচ পার্টি আত্মপ্রকাশ করল কেন?

সম্পর্কিত
  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।