
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চরচা ডেস্ক

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়। এর এক দিন পর রোববার বিমানবন্দরে নতুন করে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।
জোটটি আরও জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে দেশটির সরকারের স্থলযুদ্ধে সহায়তা করছে সৌদি আরব। এ পরিস্থিতিতে ধারাবাহিক হামলাগুলো দেশটির প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে।
শনিবারের হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। তবে আগে থেকেই পরিকল্পিত আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন রোববার রিয়াদে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে।
অন্য হামলার দায়ও স্বীকার হুতিদের
রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবারের হামলার দায় স্বীকার করেন। তিনি আরও বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দাম্মাম বিমানবন্দর এবং সৌদি তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায়ও হামলা চালিয়েছে তাদের গোষ্ঠী।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। মন্তব্য জানতে রয়টার্স সৌদি গণমাধ্যম কার্যালয় ও আরামকোর সঙ্গে যোগাযোগ করেছে।
এর আগে রোববার হুতিরা সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের প্রতি নতুন করে সতর্কবার্তা দেয়।
গোষ্ঠীটি বলেছে, “আমরা সবাইকে আমাদের সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি। ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হলে তার দায় সৌদি আরবকেই নিতে হবে।”
‘আরও খারাপ পরিস্থিতি সামনে’, হুতিদের হুঁশিয়ারি
গত কয়েক সপ্তাহে ইয়েমেনে সামরিক তৎপরতা বাড়িয়েছে সৌদি আরব। গত মাসে লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকা দখল করে নেয় হুতিরা। এরপর তাদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের পাল্টা অভিযানে সমর্থন দেওয়ার পাশাপাশি হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি বাহিনী।

হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনে ১২৪টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী সানা ও হুতিদের শক্ত ঘাঁটি সাদাও রয়েছে।
হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, দেশটিতে সৌদি আরবের আরও সামরিক পদক্ষেপের জবাবে আরও জোরালো প্রতিক্রিয়া জানানো হবে। তাদের পদক্ষেপে পাল্টা ব্যবস্থা নেওয়ার নীতি অনুসরণ করা হবে বলেও জানানো হয়।
হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “সৌদি আরব ইয়েমেনে তাদের আগ্রাসন ও হস্তক্ষেপ বন্ধ না করলে, ঈশ্বর চাইলে সামনে আরও খারাপ পরিস্থিতি আসবে।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ
পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল