Advertisement

কূটনীতিকদের দেশের পরিস্থিতি অবহিত করবে সরকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

কূটনীতিকদের দেশের পরিস্থিতি অবহিত করবে সরকার
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস

‎‎ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আগামীকাল মঙ্গলবার দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

‎‎পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় ব্রিফিং শুরু হতে পারে। এতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে ব্রিফিংয়ের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা।

‎‎আজ সোমবার ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

‎‎বৈঠকে আওয়ামী লীগের সাম্প্রতিক আন্দোলন ও শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রায় ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

Advertisement