সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
শহরটির বাসিন্দারা বলছেন, উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি সেখানে নিত্যদিনের ঘটনা। তারা শহরে ঢুকে বাড়িঘরে ক্ষতিসাধন করছে, কিন্তু তাদের ঠেকানোর ক্ষমতা বাসিন্দাদের নেই।
চরচা প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে।’’ তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত।’’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে। তবে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জ্বালানি খাতকে। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’’
মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘‘মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।’’
প্রয়োজন হলে আরও বোয়িং কেনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘বোয়িং কিনতে হবে, এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।’’
প্রতিমন্ত্রী বলেন, ‘‘আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে।’’
সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
ট্রাম্পের ভেনেজুয়েলা তেল চুক্তি একটি অবাস্তব ও ত্রুটিপূর্ণ উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যা করা যাবে না, জানাল ঢাকার মার্কিন দূতাবাস
খুলনায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নেপালে টানেল থেকে ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার

সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
শহরটির বাসিন্দারা বলছেন, উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি সেখানে নিত্যদিনের ঘটনা। তারা শহরে ঢুকে বাড়িঘরে ক্ষতিসাধন করছে, কিন্তু তাদের ঠেকানোর ক্ষমতা বাসিন্দাদের নেই।

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যা করা যাবে না, জানাল ঢাকার মার্কিন দূতাবাস
আজ শনিবার সকালে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা উল্লেখ করা হয়।

খুলনায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনার কয়রায় শ্বশুর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী। মৃত খালিদ হাসান (২৫) ওই ইউনিয়নের ৩ নং কয়রা গ্রামের মো. রহিম সরদারের

নেপালে টানেল থেকে ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, লুহাইতাও নামে পরিচিত ওই ব্যক্তিকে আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের ২২৫ মিটার (২৪৬ গজ) দীর্ঘ একটি টানেলের ভেতর থেকে উদ্ধার করা হয়।