
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ইন্ধন দিচ্ছেন ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অঞ্চল নিরাপদ রাখার আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবিরোধী আইন’ এর আওতায় ব্যবস্থা নেওয়া হবে।”
হুমায়ুন কবির বলেন, “পলাতক ও আত্মগোপনে থাকা ব্যক্তিরা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে লুকিয়ে থাকলেও তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না।”
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। এই সরকার কোনো দুর্বল বা অবৈধ সরকার নয়, বরং এটি একটি সাহসী সরকার।”
সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। এ ছাড়া দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে এবং বিভিন্ন অঞ্চলের উন্নয়নে নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে।”
বিরোধীদের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, “দেশের এই উন্নয়ন ও অগ্রগতি একটি ক্ষুদ্র গোষ্ঠীর সহ্য হচ্ছে না। তাই তারা পেট্রোল বোমা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।” তিনি উল্লেখ করেন, ‘জয় বাংলা’ স্লোগান এখন দেশব্যাপী পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে; যারা এই স্লোগান দিচ্ছে, তারা নিজেরাই আতঙ্কিত হয়ে পালাচ্ছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।