মানবাধিকার

সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদের
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনসহ বিভিন্ন সূত্রে নথিভুক্ত সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্ত ও বিচার, ভুক্তভোগীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ এবং মাজার ও দরগাহ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

মানবাধিকার সুরক্ষায় বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাকে দুর্বল করে সেপ্টেম্বরে সংসদে তিনটি আইন অনুমোদন করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির দাবি, মানবাধিকার সংস্কারের বিষয়ে বিএনপি সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

নাম ছাড়া র্যাবে কি কোনো পরিবর্তন এল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক ফাহিন রহমান অঙ্কিতা বলেন, “আগে বিভিন্ন বাহিনী সদস্যদের এনে র্যাব গঠন করা হতো। নতুন বাহিনীতে এই কাঠামোগত পরিবর্তন আনা হয়নি সেটা উদ্বেগজনক।” এসআরবিকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দ করার ক্ষমতা দেওয়া হবে। এছাড়া ইউনিটটির নিজস্ব হাজত

বাংলাদেশে গণতন্ত্রের কী অবস্থা?
গণতন্ত্রের কথা উঠলেই নির্বাচনের কথা আসে। বর্তমান বিশ্বে নির্বাচন ও গণতন্ত্র আসলে একে অন্যের প্রতিচ্ছবি মাত্র। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে গণতন্ত্রের প্রধান ভিত্তি, তা নিয়ে তাই কোনো প্রশ্ন নেই। কিন্তু এটিই গণতন্ত্রের একমাত্র ভিত্তি নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফ্যাসিস্ট সরকারের ছায়া আছে
বহুল আলোচিত জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিকার বিল আজ রোববার সংসদে পাস হয়েছে। বর্তমান সরকারের এই পদক্ষেপকে কীভাবে দেখছেন মানবাধিকারকর্মী গুম তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন? চরচার সম্পাদক সোহরাব হাসানের সঞ্চালনায় চরচা সংলাপ অনুষ্ঠানে তিনি এ নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য স্বাধীন তদারকি সংস্থা গঠনের আহ্বান ফলকার টুর্কের
ফলকার টুর্ক বলেন, “বাংলাদেশে আমরা নিরাপত্তা বাহিনীর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়ে আসছি।”

নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে
জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে ‘মৌলিক ঘাটতি’তে উদ্বেগ টিআইবির
পূর্বে ২৫ ও ১৭ দফা সুপারিশের কথা স্মরণ করিয়ে দিয়ে ড. জামান তড়িঘড়ি কণ্ঠভোটে বিল দুটি পাস না করার অনুরোধ জানান। প্যারিস নীতিমালা ও আইসিপিপিইডির মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত সংশোধনের পরেই এটি পাসের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক।

আয়নাঘরের খোঁজ কীভাবে পেলাম?
৩০ আগস্ট বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বাংলাদেশেও অনেক সংগঠন ও সরকার দিনটি পালন করেছে। কিন্তু প্রশ্ন হলো, দেশে মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসন কেমন? গুম কি বন্ধ হয়েছে? গুম তদন্ত কমিশনের সুপারিশ কতটা মানা হলো?

আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে ৬.৮ শতাংশ
চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে উঠে এসেছে। এমএসএফ জানিয়েছে, এক মাসের ব্যবধানে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণ ও হত্যা, বলাৎকার, আত্মহত্যা এবং হত্যার মতো ঘটনা উদ্বেগজনক বৃদ্ধি পেয়েছে।

মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি, সংসদীয় কমিটির বৈঠক ছাড়ল বিরোধীরা
জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ নিয়ে আপত্তি জানিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল। আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মানবাধিকার কমিশন বিলের আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সদস্যরা। তবে সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলোচন

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
আজ ৩০ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং এই ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালিত হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী আইরিন জুবাইদা খান।

জাতীয় মানবাধিকার কমিশন কতটা স্বাধীনতা পাবে?
জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার কথা বলে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া আনা হয়েছে। খসড়ার ধারা ৩(২)-এ কমিশনকে ‘একটি স্বাধীন প্রতিষ্ঠান’ বলা হয়েছে; মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কমিশনের ‘সম্পূর্ণ নিরপেক্ষভাবে’ কাজ করার কথাও সেখানে রয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের নেতাকর্মী, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, সেটি নিশ্চিত করাই সরকারের অবস্থান।

‘বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন-নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন এবং নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না।”

রাজনৈতিক প্রতিপক্ষের বিচারিক কার্যক্রম গতিশীল করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের বিচারিক কার্যক্রম দ্রুত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল রোববার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ আহ্বান জানিয়েছে।

মানবিক মূল্যবোধের জায়গা থেকে রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে: আইনমন্ত্রী
রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

ইরানকে ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞার ঝুঁকিতে যারা
স্থল অবরোধ ইরানের খাদ্য, জ্বালানি ও বস্ত্র আমদানি বন্ধ করে দেশটির জনগণের ওপর চাপ বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অবরোধ বাস্তবায়ন করা কঠিন এবং এর ফলে ইরানে বিক্ষোভ বা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে, এমন নিশ্চয়তাও নেই।

মানবাধিকার দমনে আরও কঠোর ইরান, বাড়ছে মৃত্যুদণ্ড: আর্টিকেল ১৯
সম্প্রতি ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উদ্বেগজনকভাবে বাড়ায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯। সংস্থাটির দাবি, শুধু জুন মাসেই ১০৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী।



