Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চাকমা রানীকে প্রশাসনের ‘সতর্কবার্তা’, নাগরিকদের ক্ষোভ-প্রতিবাদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ৪৭
চাকমা রানীকে প্রশাসনের ‘সতর্কবার্তা’, নাগরিকদের ক্ষোভ-প্রতিবাদ

মানবাধিকারকর্মী ও চাকমা রানী য়েন য়েনের বিরুদ্ধে রাষ্ট্র ও সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগে রাঙামাটি জেলা প্রশাসনের সতর্কতামূলক চিঠির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক।

Advertisement

এক সংবাদ বিবৃতিতে নাগরিকদের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ওপর একে ‘নগ্ন অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়, গত ৬ এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত একটি চিঠি রানী য়েন য়েনকে পাঠানো হয়। চিঠিতে অভিযোগ করা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যমতে রানী য়েন য়েন আন্তর্জাতিক ফোরামে রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এর আগে গত ২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, চিঠিতে কোনো সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ নেই। শুধুমাত্র ‘গোয়েন্দা রিপোর্টের’ দোহাই দিয়ে একজন নাগরিককে এভাবে সতর্ক করা হয়রানি ও মর্যাদাহানির শামিল।

Advertisement
Advertisement
Advertisement

চিঠিতে রানী য়েন য়েন কর্তৃক পার্বত্য জনগোষ্ঠীর সদস্যদের ঐক্যবদ্ধ করার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়া সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। যারা বিভক্তি চায়, তারাই এই প্রক্রিয়ার বিরোধিতা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত ১৬ বছর ধরে চলা হয়রানির সংস্কৃতি বর্তমান নির্বাচিত সরকারের আমলেও বজায় রয়েছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করলেই ‘রাষ্ট্রবিরোধী’ তকমা দেওয়ার যে ধারা, এটি তারই ধারাবাহিকতা।

বিবৃতি প্রদানকারী ১৭ জন নাগরিক অবিলম্বে রানী য়েন য়েনের ওপর থেকে এই ‘হয়রানিমূলক’ চিঠি প্রত্যাহার এবং একই সঙ্গে ভবিষ্যতে কোনো নাগরিকের বাক-স্বাধীনতা রোধে এমন পদক্ষেপ না নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

বিষয়: প্রশাসনমানবাধিকারসংস্কৃতিজেলা প্রশাসকস্বাধীনতা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।