
আলোচনা-সমালোচনার পর গত ২১ জুন সিলেটের সাবেক ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। তবে এরই মধ্যে নতুন এই জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সিলেটজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখেরও বেশি টাকা পাওয়া গেছে। দিনব্যাপী গণনা শেষে মসজিদের ইতিহাসে এটিই সর্বোচ্চ পরিমাণ অর্থ হিসেবে গণ্য হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের আদেশের পর জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব হস্তান্তর করেছেন মো. সারওয়ার আলম। নতুন ডিসি যোগ না দেওয়া পর্যন্ত সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির ক্ষমতা স্থানীয় প্রশাসনের কাছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। উপজেলার অভ্যন্তরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলার অভ্যন্তরে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটি এই বদলির কাজ করবে।

৯ নম্বর চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, “আজকে যারা টাকা তুলেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা ইউনিয়ন পরিষদ থেকে কাউকে টাকা তোলার জন্য বলিনি।”

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজার-সংলগ্ন দিঘির কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহের দাবি, মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দিয়ে এসব টাকা বিভিন্ন উপজেলার ন্যায় দুই উপজেলায় (মুরাদনগর ও দেবিদ্বার) বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হয়। এসব টাকা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিলের নয়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এবার ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৩২ টাকা কেজি ধরে যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে ৭৮০ কোটি ৭৮ লাখ টাকা।

বিবৃতি প্রদানকারী ১৭ জন নাগরিক অবিলম্বে রানী য়েন য়েনের ওপর থেকে এই ‘হয়রানিমূলক’ চিঠি প্রত্যাহার এবং একই সঙ্গে ভবিষ্যতে কোনো নাগরিকের বাক-স্বাধীনতা রোধে এমন পদক্ষেপ না নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

নিখোঁজ জেলে অজি উল্যাহর ভাই জাকির হোসেন বলেন, ভাইয়ের উপার্জনেই পুরো পরিবার চলত। এখন ঘরে আয় নেই, খোঁজও নেই। নিখোঁজ হওয়ার পর থেকে যেন সবকিছু থমকে গেছে।

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আমিনুল ইসলাম।

সিলেটের ফিলিং স্টেশনগুলোতে এ অবস্থা গত শুক্রবার থেকেই। ফিলিং স্টেশন মালিকরা জানান, গত বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবেই বিক্রির চাপ বাড়ে। তবে হরমুজ প্রণালী ইস্যুতে গত শুক্রবার আচমকা গ্রাহকদের তেল কেনার চাপ লক্ষ্য করা গেছে। অনেকেই টেংকি ফুল করে তেল কেনায় সরবরাহকৃত তেলে ঘাটতি দেখা দেয়।

সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় থাকায় যথাযথ তদারকি হচ্ছে না। তাই এটিকে সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাব করলে প্রতিমন্ত্রী সম্মতি জানান।

নিষেধাজ্ঞার আওতায় জেলেদের দেওয়া হবে চার মাসে ১৬০ কেজি ভিজিএফের চাল। আইন অমান্যকারীদের জেল-জরিমানার বিধানও রাখা হয়েছে।

তিনি অভিযোগে আরও বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৪৮ টাকার ঋণ বর্তমানে বকেয়া রয়েছে।

মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোনো ক্ষেত্রে নির্দিষ্টভাবে বিচ্যুতি বা অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে কারও বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে না।”

অ্যাক্টিভিস্টরা এই ঘটনায় প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের নীরবতা এবং নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।