
তীব্র লোডশেডিংয়ের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহীর ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়েছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল বুধবার প্রশাসনের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় দিন ও রাতে বিদ্যুতের চাহিদা ১১০ থেকে ১১৫ মেগাওয়

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের বিষয় নিয়ে বারবার যে আলোচনা হয়, তা প্রায়ই জাতিগত, ভাষাগত ও রাজনৈতিক দরকষাকষির বিষয়ে সীমিত হয়ে পড়ে। তবে মিডিল ইস্ট মনিটরে সাইমা আফজালের লেখা এক নিবন্ধে মূল সমস্যাটি ভিন্নভাবে তুলে ধরা হয়েছে।

রাজধানীবাসীর একটি স্বস্তির নাম মেট্রোরেল। আবার ক্রমে এটি অস্বস্তিরও কারণ হয়ে উঠছে। বাহনটি মানুষকে দ্রুত যাতায়াত সুবিধা দিলেও এর স্টেশনগুলোর অধিকাংশই এখন ভবঘুরে ও গৃহহীনদের দখলে। ফলে সাধারণ যাত্রীদের অনেককেই বিশেষত রাতের বেলা এসব এলাকায় নিরাপত্তাসহ নানা ধরনের সংকটে পড়তে হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে ওয়াশিংটন। দুই দেশের সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি শান্ত থাকায় আজ বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সারফরাজ এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করেন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

শেষ পর্যন্ত গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে কোনো নেতা, দল বা নির্বাচন কমিশন একা নয়; তাকে বাঁচিয়ে রাখে প্রশ্ন করতে পারা সাহসী মানুষ। আর রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত শুরু হয় তখনই, যখন সে মানুষের প্রশ্নকে ভয় পেতে শেখে।

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রাজধানী নয়াদিল্লির অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

পারিবারিক নামের সঙ্গে মিল রেখে নামকরণ করায় দেশজুড়ে আলোচিত-সমালোচিত বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে জেলা প্রশাসন এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে। তবে এখনও নতুন নামকরণের গেজেট প্রকাশিত হয়নি।

নগরীর প্রতিটি মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, “দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই সবার লক্ষ্য হওয়া উচিৎ। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী, সোমবার বেলা ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নগরীতে ১১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রীপরিষদ বিভাগ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

কেসিসির প্রধান কনজারভেন্সি কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘‘আমরা নিয়মিত ড্রেন পরিষ্কার করছি। গত কয়েক দিনের বৃষ্টির কারণে আমরা আপাতত এই কাজ বন্ধ রেখেছি। কারণ ড্রেন থেকে তোলা নরম কাদা মাটি বৃষ্টির পানিতে ধুয়ে আবার ড্রেনে চলে যাচ্ছে।’’

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রতি বছর একই চিত্র, চট্টগ্রামবাসীর ভোগান্তির শেষ নেই, তারপরও কোনো সুরাহা হচ্ছে না। চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কী করছে?

সর্বশেষ ঘটনা মিলিয়ে তিন দিনে কক্সবাজার জেলায় পৃথক পাহাড়ধসে মোট ১৭ জনের মৃত্যু হলো।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ইনচার্জ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পাহাড় ধসে আটকা পড়া মাদরাসার শিক্ষার্থীদের উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হলে ক্ষয়ক্ষতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রায় দুই দশক ধরে গাজা পরিচালনার দায়িত্ব পালন করার পর ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই সঙ্গে উপত্যকাটির পরিচালনায় যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি অন্তর্বর্তী প্রশাসনকেও স্বাগত জানিয়েছে হামাস।

সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

আলোচনা-সমালোচনার পর গত ২১ জুন সিলেটের সাবেক ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। তবে এরই মধ্যে নতুন এই জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা

গ্যাবার্ড জানান, ফাউসির মতো আমলারা নিজেদের অপকর্ম লুকাতে কংগ্রেসে মিথ্যা বলেছেন এবং গোয়েন্দা তথ্য ম্যানিপুলেট করেছেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন যদি জোরালো ও বিচক্ষণতার সাথে আলোচনা করে, তবে তারা কিউবানদের একটি বড় উপকার করতে পারে। আর যদি তারা সশস্ত্র শক্তির আশ্রয় নেয়, তবে তা পরিস্থিতিকে আরও অনেক খারাপ করে তুলতে পারে। এবার ট্রাম্প হয়তো ইরানের কাছ থেকে সেই শিক্ষাটি নিয়েছেন।