Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৯
পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একটি প্রজ্ঞাপন অনুযায়ী, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সৈয়দুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মাইনুল হাসানকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) পদে বদলি করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসাইন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসানকে পদোন্নতি দিয়ে যথাক্রমে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এবং বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
পুলিশের যত বিশেষায়িত বাহিনীpOLICE

বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। অন্যদিকে, সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

অ্যান্টি-টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে। আর গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়: প্রশাসনপুলিশসরকারপদোন্নতিকর্মকর্তা
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

  • ২

    রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

  • ৩

    ‘চাপটা রাশিয়ার ওপর না চাপে আছে ইউক্রেন’

  • ৪

    সর্বজনীন পেনশনে বাড়ল মুনাফা, নমিনির মেয়াদ ৮০ বছর

  • ৫

    বিইউবিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত)। আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনায় চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬ জনে দাঁড়িয়েছে।

  • রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

    রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে রক্তপাত ঘটাতে চায় না। আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

  • সর্বজনীন পেনশনে বাড়ল মুনাফা, নমিনির মেয়াদ ৮০ বছর

    সর্বজনীন পেনশনে বাড়ল মুনাফা, নমিনির মেয়াদ ৮০ বছর

    সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগ করা অর্থের বিপরীতে গ্রাহকদের হিসাবে ১১ দশমিক ৭২ শতাংশ হারে মুনাফা যুক্ত হবে। এছাড়া, পেনশনারের মৃত্যুর পর তার নমিনিকে পেনশন দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নমিনি সর্বোচ্চ ৭৫ বছর বয়স পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ পান। এটি বাড়িয়ে ৮০ বছর

  • স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি

    স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি

    নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক সময়সূচি নতুন করে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে