ads

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করা হবে: কেসিসি প্রশাসক

বিশেষ প্রতিনিধি, খুলনা
বিশেষ প্রতিনিধি, খুলনা
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করা হবে: কেসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “আমরা রাজনৈতিক ভাবে কোনো ধর্মের মানুষকে ব্যবহার করতে চাই না। উন্নয়ন ও সম্প্রীতির মধ্য দিয়েই সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিশ্বাস ও আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে চাই। সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে।”

আজ বৃহস্পতিবার দুপুরে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

নগরীর প্রতিটি মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, “দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই সবার লক্ষ্য হওয়া উচিত। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

এর আগে আর্যধর্মসভা মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনার সহকারী ভারতীয় হাইকমিশনার পবন কুমারসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আষার মাসের শুক্ল দ্বিতীয়াতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। কারণ এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তাদের মাসি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়িতে যান। আর সাত দিন পর আবার মন্দিরে ফিরে আসেন। মাসি বাড়ি যাওয়াকে রথযাত্রা ও মাসি বাড়ি থেকে ফেরাকে উল্টোরথ যাত্রা বলে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ ধরাধামে ভক্তকূলের মাঝে নেমে আসেন এবং জগতের মঙ্গল করেন।

সম্পর্কিত