
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক নামের সঙ্গে মিল রেখে নামকরণ করায় দেশজুড়ে আলোচিত-সমালোচিত বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে জেলা প্রশাসন এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে। তবে এখনও নতুন নামকরণের গেজেট প্রকাশিত হয়নি।
আজ রোববার বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তিন ইউনিয়নের নতুন নামগুলো ঘোষণা করেন। নতুন নাম অনুযায়ী শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বেতগাড়ী ইউনিয়ন’, মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নতুন নাম ‘জগন্নাথপুর ইউনিয়ন’ এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বদলে ‘রহবল ইউনিয়ন’ করা হয়েছে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন এই নামগুলো অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমতি মেলার পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
বিতর্কের সূত্রপাত যেভাবে
গত ১৪ জুন সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। তখন এগুলোর নাম দেওয়া হয় মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন।
প্রজ্ঞাপন জারির পরপরই জানা যায়, ‘মীরবাড়ি’ নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিলে যায়।
বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। ক্ষোভ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। এমনকি এই নামকরণের বিতর্ক গড়ায় জাতীয় সংসদ পর্যন্ত। সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম এ বিষয়ে প্রশ্ন তোলেন।
সংসদে প্রতিমন্ত্রীর ব্যাখ্যা ও প্রধানমন্ত্রীর নির্দেশনা
সংসদে সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন, তার নির্বাচনী এলাকার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন দুটি আয়তনে অনেক বড় হওয়ায় স্থানীয় প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতেই নতুন ইউনিয়নগুলো গঠন করা হয়।
নামের মিল প্রসঙ্গে তিনি বলেন, “সৈয়দপুর ইউনিয়নটি গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে হওয়ায় সেটির নাম ‘সীমান্ত ইউনিয়ন’ এবং দেউলী ইউনিয়নটি গাইবান্ধার সীমান্তবর্তী ও দূরবর্তী হওয়ায় সেটির নাম ‘দিগন্ত ইউনিয়ন’ রাখা হয়েছিল। এটা মিরাকল (কাকতালীয়) যে, নামগুলো আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে।”
তবে এই ব্যাখ্যায় বিতর্ক থামেনি। দেশজুড়ে আলোচনা-সমালোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নামগুলো পরিবর্তনের জন্য জেলা প্রশাসনকে সরাসরি নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ২৩ ও ২৫ জুন দুই দফায় স্থানীয় জনগণের উপস্থিতিতে গণশুনানি করে জেলা প্রশাসন। সেই গণশুনানির মতামতের ভিত্তিতেই অবশেষে ইউনিয়ন তিনটির নতুন নাম চূড়ান্ত করা হলো।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প