Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> কানেক্ট

ডি-থ্রি টুর্নামেন্টে ওয়ালটনের চোখ শিরোপায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০: ৪৫
ডি-থ্রি টুর্নামেন্টে ওয়ালটনের চোখ শিরোপায়
ছবি: ওয়ালটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আগেই আইকন ক্রিকেটার হিসেবে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারের মতো প্রথম সারির ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ওয়ালটন।

Advertisement
Advertisement
Advertisement

তাদের অনেকেই সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরে নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ ও কোচিং স্টাফ।

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে একই প্রতিযোগিতার আওতায় এনে ডি-থ্রি ট্রফি আয়োজন করছে বিসিবি। নতুন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল।

গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২৬৯ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম অনুষ্ঠিত হয়। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামে ছয় ফ্র্যাঞ্চাইজি। আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে ২২ জন করে ক্রিকেটার বেছে নেয় দলগুলো। ফলে প্রতিটি দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

পেসার তাসকিন আহমেদকে দলে নিতে ওয়ালটন ব্যয় করেছে দুই কোটি ১০ লাখ পয়েন্ট। উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে এক কোটি ৫৫ লাখ ও অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া, জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামকে ৬২ লাখ, অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ ও রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ওয়ালটন।

তরুণ পেসার ইকবাল হাসান ইমনকে পেতে ব্যয় হয়েছে ৬৬ লাখ পয়েন্ট। অলরাউন্ডার সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে ৩২ লাখ পয়েন্ট করে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার আবদুর রাজ্জাক।

নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান।

বিষয়: খেলাশিরোপাবিসিবিখেলোয়াড়ওয়ালটনটুর্নামেন্ট
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতিদের

  • ২

    ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে

  • ৩

    ‘কার্বন ট্রেডিংয়ে প্রায় ৩০টা প্রকল্প চলছে’

  • ৪

    ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এসি থেকে ডিসি হবেন, বাংলাদেশে থাকতে পারবেন না’

  • ৫

    প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সম্পর্কিত
  • প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

  • ঢাকা ব্যাংকের ‘ঢাকা পে বাংলা কিউআর’ প্ল্যাটফর্মে যুক্ত হলো 
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট

    ঢাকা ব্যাংকের ‘ঢাকা পে বাংলা কিউআর’ প্ল্যাটফর্মে যুক্ত হলো আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট

    এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সুবিধাজনক করা এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার অগ্রযাত্রায় আরও একধাপ এগিয়ে গেল ঢাকা ব্যাংক।

  • রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

    রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

    রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক রাশিয়া-বাংলাদেশ আন্তসরকার কমিশনকে সহায়তা করবে।

  • বিকাশে বিল পেমেন্ট করে স্মার্ট টিভি জিতলেন ১৫ জন

    বিকাশে বিল পেমেন্ট করে স্মার্ট টিভি জিতলেন ১৫ জন

    বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ১৫ জন গ্রাহক জিতেছেন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি। অক্টোবর মাসের প্রথমার্ধজুড়ে (১ থেকে ১৫ অক্টোবর) চলা এই ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী গ্রাহকরা জিতে নিয়েছেন এই পুরস্কার।