
মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়
বয়স বাড়লে মানসিক ক্ষমতা কমে যাওয়া খুব সাধারণ একটি বিষয়, যা বার্ধক্যের অন্যতম একটি ভীতিজনক দিক। তবে বুদ্ধিমত্তা বা চিন্তাশক্তি কমে যাওয়া কিন্তু একেবারেই অনিবার্য নয়।
চরচা ডেস্ক
বিষণ্নতার একটি অপেক্ষাকৃত কম পরিচিত ধরন হতে পারে ঘুম ও জাগরণের চক্র ব্যাহত হওয়া। এই অবস্থার অন্যান্য ধরনের তুলনায় আরও গুরুতর উপসর্গ ডেকে আনতে পারে। ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’ নামে পরিচিত এই অবস্থাটি ইঙ্গিত দেয় যে, আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি—যা আলো ও অন্ধকারের উপস্থিতির ওপর ভিত্তি করে ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে, তা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সম্ভবত আমাদের ধারণার চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান–এ বিজ্ঞানবিষয়ক সাংবাদিক পায়েল ধরের লেখা এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষণ্নতার ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত একটি সাধারণ বিষয়। যারা রাত জাগতে পছন্দ করেন (যারা সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠা ব্যক্তিদের তুলনায় কম ঘুমান), তাদের ক্ষেত্রে বিষণ্নতার লক্ষণগুলো আরও বেশি এবং তীব্র হওয়ার আশঙ্কা থাকে। ঘুমের ধরন ও বিষণ্নতার মধ্যকার সম্পর্কটি বুঝতে পারলে চিকিৎসকদের জন্য এই রোগ নির্ণয় ও চিকিৎসা করা সহজতর হতে পারে। বিশেষ করে সেইসব ব্যক্তির ক্ষেত্রে, যাদের বিষণ্নতা প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে খুব একটা সাড়া দেয় না।
সাউথ ডাকোটার সিউক্স ফলসের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যামি মার্শাল এ নিয়ে বলেন, “বিষণ্নতা নির্ণয় করা বেশ জটিল হতে পারে। বিষণ্নতার নেপথ্যে আসলে কী ঘটছে বা ঠিক কী কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আমাদের ২৪ ঘণ্টার সার্কাডিয়ান রিদম বা জৈবিক ছন্দ মূলত আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের চোখ মস্তিষ্কের প্রধান ঘড়িতে সংকেত পাঠায়, যা শরীরের বিভিন্ন প্রক্রিয়া—যেমন জেগে থাকা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিপাকের মধ্যে সমন্বয় সাধন করে।
সিডনি বিশ্ববিদ্যালয়ের সার্কাডিয়ান রিদম ও মেজাজ সংক্রান্ত ব্যাধি নিয়ে গবেষণারত এমিলিয়ানা টোনিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “দিনের বেলা, বিশেষ করে সকালের দিকে উজ্জ্বল আলো সার্কাডিয়ান রিদমকে স্থিতিশীল ও সুসংহত রাখতে সাহায্য করে। অন্যদিকে, রাতের বেলা আলোর সংস্পর্শে এলে এই ছন্দ ব্যাহত বা বিলম্বিত হতে পারে।”
দিনের বেলায় কম বা অনিয়মিত আলো, অথবা সন্ধ্যায় অতিরিক্ত আলো, সার্কাডিয়ান রিদমকে দুর্বল বা পরিবর্তন করে দিতে পারে। জিনগত কারণ, পরিবেশ ও শারীরিক স্বাস্থ্যের মতো অন্যান্য কারণও আমাদের ঘুমের চক্রকে ব্যাহত করতে পারে। টোনিনি বলেন, “এর ফলে শরীর তার পরিবেশের সাথে তাল মেলাতে পারে না অথবা শরীরের বিভিন্ন ছন্দ একে অপরের সাথে তাল হারিয়ে ফেলতে পারে। উভয়ই স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রিতে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায়, টোনিনি ও তার সহকর্মীরা অস্ট্রেলিয়ান জেনেটিক্স অফ ডিপ্রেশন স্টাডিতে অংশগ্রহণকারী বিষণ্ণতায় আক্রান্ত ১১ হাজার ৩৮০ জন ব্যক্তির ক্লিনিক্যাল এবং জিনগত তথ্য বিশ্লেষণ করেছেন। তাদের প্রায় এক চতুর্থাংশ সার্কাডিয়ান ডিপ্রেশনের জন্য প্রস্তাবিত মানদণ্ড পূরণ করেছেন। এই অংশগ্রহণকারীরা শরীরের ঘড়ির বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। যার মধ্যে থাকতে পারে অনিয়মিত ঘুম-জাগরণের সময়, ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠা, রাত জাগা অথবা যখন তারা বেশি বিষণ্ণবোধ করতেন তখন বেশি ঘুমানো।
এই ব্যক্তিদের মধ্যে গড়ে আরও গুরুতর উপসর্গ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার জন্য জিনগত ঝুঁকিও বেশি দেখা গেছে। যার মধ্যে অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা, সেই সাথে প্রদাহজনিত, বিপাকীয় ও কার্ডিওভাসকুলার সমস্যা অন্তর্ভুক্ত। এজিডিএস অংশগ্রহণকারীদের উপর করা আরেকটি বিশ্লেষণে দেখা গেছে যে, নিশাচরদের ক্ষেত্রে বিষণ্ণতারোধী ওষুধ ততটা কার্যকর ছিল না এবং তারা বেশি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।
টোনিনি বলেন, “প্রচলিত অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো হয়তো সরাসরি এই সমস্যাগুলোর সমাধান করতে পারে না।” শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে লক্ষ্য করে দেওয়া চিকিৎসা পদ্ধতি যেমন, মেলাটোনিন বা লাইট থেরাপি উপকারী হতে পারে। তিনি আরও বলেন, “আমাদের কাছে কার্যকর চিকিৎসা পদ্ধতি রয়েছে। কিন্তু বর্তমানে একজন রোগীর জন্য ঠিক কোন চিকিৎসাটি প্রথম প্রচেষ্টাতেই কার্যকর হবে, তা সঠিকভাবে নির্ধারণ করার ক্ষেত্রে আমরা এখনো খুব একটা দক্ষ নই।”
গবেষকরা এখনো নিশ্চিত নন যে, বিষণ্নতার এই ঘটনাগুলো কি সার্কাডিয়ান রিদম বা শরীরের অভ্যন্তরীণ ছন্দজনিত সমস্যার কারণে ঘটছে, নাকি কেবল এর সাথে সম্পর্কিত। টোনিনি জানান, ভবিষ্যতে তারা আরও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ওপর এই সংযোগটি পরীক্ষা করে দেখার আশা রাখেন।
মার্শাল উল্লেখ করেন যে, মানুষের ঘুম ও জেগে ওঠার চক্র প্রাকৃতিকভাবেই একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। তিনি বলেন, “ঘুম নিয়ে অনেক পরামর্শে বলা হয় যে, মানুষের শরীর একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর জন্যই তৈরি। কিন্তু বাস্তবে কিছু মানুষের স্বাভাবিক ছন্দ অন্যদের চেয়ে ভিন্ন হতে পারে।”

মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়
বয়স বাড়লে মানসিক ক্ষমতা কমে যাওয়া খুব সাধারণ একটি বিষয়, যা বার্ধক্যের অন্যতম একটি ভীতিজনক দিক। তবে বুদ্ধিমত্তা বা চিন্তাশক্তি কমে যাওয়া কিন্তু একেবারেই অনিবার্য নয়।

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।