Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০০
শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় শিশুদের ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেশি। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিন কয়েক শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরকার বলছে, সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে এই পরিস্থিতি খারাপ হবে। অন্তত ১৫ জেলায় সংক্রমণ আরও বাড়তে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে শিশুরাও রয়েছে। চিকিৎসকদের মতে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় তুলনামূলকভাবে দুর্বল। ফলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে তাদের শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে শিশু নিজেও ঠিকভাবে বুঝিয়ে বলতে পারে না সে কী অনুভব করছে।

অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

দেশে ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ?dengue (1)

ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণসমূহ

Advertisement
Advertisement
Advertisement

ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় সাধারণ জ্বরের মতো মনে হতে পারে। কিন্তু জ্বর যদি তিন দিনের বেশি থাকে বা শিশুর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তাহলে ডেঙ্গুর সম্ভাবনা মাথায় রাখতে হবে। ডেঙ্গুর শুরুতে যেসব লক্ষণ সাধারণত দেখা যায়—

  • হঠাৎ করে বেশি জ্বর (১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত)
  • মাথা ব্যথা
  • চোখের পেছনে ব্যথা
  • শরীর ও জয়েন্টে ব্যথা
  • খাবারে অরুচি
  • বমি ভাব বা একবার দুবার বমি

শিশুদের ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ

ডেঙ্গু জ্বরে কিছু লক্ষণ আছে যেগুলো খুবই বিপজ্জনক। এই লক্ষণগুলোর যেকোনো একটি দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

  • শিশু বারবার বমি করলে বা কিছু খেলেই বমি হয়ে গেলে এটি ডেঙ্গুর গুরুতর লক্ষণ হতে পারে। এতে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে।
  • ডেঙ্গু জ্বরে হঠাৎ করে তীব্র পেট ব্যথা শুরু হলে সেটিকে কখনোই অবহেলা করা উচিত নয়।
  • নাক দিয়ে রক্ত পড়া, দাঁত ব্রাশের সময় মাড়ি থেকে রক্ত বের হওয়া বা শরীরে লাল দাগ দেখা গেলে তা ডেঙ্গুর সতর্ক সংকেত।
  • শিশুর পায়খানার রং যদি কালচে বা রক্তের মতো হয়, তাহলে এটি অভ্যন্তরীণ রক্তক্ষরণের লক্ষণ হতে পারে। এই অবস্থায় দ্রুত চিকিৎসা প্রয়োজন।
  • শিশু যদি অনেক সময় প্রস্রাব না করে বা খুব অল্প প্রস্রাব করে, তাহলে এটি পানিশূন্যতা বা শকের লক্ষণ হতে পারে।
  • শিশু হঠাৎ খুব নিস্তেজ হয়ে গেলে, কথা বলতে না চাইলে বা অস্বাভাবিকভাবে ঘুমাতে থাকলে সেটি বিপদের ইঙ্গিত।
  • শরীর গরম থাকলেও যদি শিশুর হাত-পা ঠান্ডা হয়ে যায়, তাহলে এটি ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজে প্রবেশের লক্ষণ হতে পারে।

এই লক্ষণগুলো সাধারণত ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজে দেখা যায়, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ডেঙ্গু: লক্ষণ, কারণ, প্রতিরোধ এবং চিকিৎসাdengue 3 (1)

শিশুদের ডেঙ্গু জ্বরের চিকিৎসা ও জরুরি করণীয়

শিশুদের ডেঙ্গু জ্বরের জন্য এখনো নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তাই ডেঙ্গুর চিকিৎসা মূলত উপসর্গ নিয়ন্ত্রণ, শরীরের ভারসাম্য ঠিক রাখা এবং জটিলতা প্রতিরোধের ওপর নির্ভর করে। সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে বেশিরভাগ শিশুই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এর জন্য কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। জ্বর ও ব্যথা নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা, শরীরে পানিশূন্যতা হতে না দেওয়া এবং প্লাটিলেট ও অন্যান্য জটিলতা নিয়মিত পর্যবেক্ষণ করা। এই তিনটি বিষয় ঠিকভাবে মানা হলে ডেঙ্গু জ্বর নিরাপদভাবে সামাল দেওয়া সম্ভব। এছাড়া যা করতে পারেন-

  • জ্বর হলে কেবল নিরাপদ জ্বরের ওষুধ ব্যবহার করা
  • পর্যাপ্ত পানি, ওআরএস বা তরল খাবার যেমন স্যুপ, জাউ ভাত, ডাবের পানি, ফলের রস দেওয়া
  • শিশুকে সম্পূর্ণ বিশ্রামে রাখা
  • মশারি টানিয়ে রাখার পাশাপাশি ফুলহাতা পোশাক পরিয়ে রাখা
  • জ্বর ও উপসর্গ নিয়মিত লক্ষ্য করা

কখন হাসপাতালে ভর্তি করা জরুরি?

সব ডেঙ্গু রোগীকেই হাসপাতালে ভর্তি করতে হয় না। তবে নিচের পরিস্থিতিতে হাসপাতালে নেওয়া অত্যন্ত জরুরি—

  • গুরুতর লক্ষণ দেখা দিলে
  • প্লাটিলেট দ্রুত কমে গেলে
  • শিশুর শরীরে পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে
  • শিশুর আচরণ অস্বাভাবিক হয়ে গেলে

সতর্কতা: ভুল ধারণা থেকে পেঁপে পাতার রস বা অন্য কোনো ঘরোয়া চিকিৎসা শিশুকে দেওয়া উচিত নয়। নিজের সিদ্ধান্তে কোনো ওষুধ দেওয়া বা অন্যের পরামর্শে চিকিৎসা শুরু করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিষয়: চিকিৎসাডেঙ্গুস্বাস্থ্যঝুঁকিজ্বর-সর্দি-কাশিজীবনধারাস্বাস্থ্য টিপসলাইফস্টাইলস্বাস্থ্যশিশুচিকিৎসকস্বাস্থ্যবিধিডেঙ্গু রোগের লক্ষণ
সর্বশেষ
  • ১

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

  • ২

    কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

  • ৩

    ১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব

  • ৪

    বিকল্প ভেন্যু প্রত্যাখ্যান, টঙ্গীতে পৃথক ইজতেমার দাবি

  • ৫

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।