
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
সকাল ১১টায় অভিযান শুরু হয়। বিদেশিদের দিয়ে পরিচালিত বা বিদেশিরা কাজ করেন, এমন সন্দেহে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অভিযানের লক্ষ্য করা হয়।
আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এক সপ্তাহে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করার পর ১২ হাজার ৫৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে পরিচালিত যৌথ তল্লাশি অভিযানে মোট ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫০৪ জনের বিরুদ্ধে আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের, ৩ হাজার ৭৮৩ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘনের এবং ৩ হাজার ৫০৯ জনের বিরুদ্ধে শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনী আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করে। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার, ৪৪ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্য দেশের নাগরিক।
অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওই সময়ে ১২ হাজার ৫৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৬৭৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া, ৩ হাজার ৪৮৭ জনকে ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মোট ৩০ হাজার ২৫৭ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কাউকে অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করা, তাদের পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এ ধরনের আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আইন লঙ্ঘনের ঘটনা জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশের অন্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে।

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
সকাল ১১টায় অভিযান শুরু হয়। বিদেশিদের দিয়ে পরিচালিত বা বিদেশিরা কাজ করেন, এমন সন্দেহে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অভিযানের লক্ষ্য করা হয়।

ভ্যানকুভারে গ্লোবাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স সোসাইটির ভাষা ও ঐতিহ্য উৎসব
উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই আমাদের পরিচয়’।

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
আয়োজকেরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০১২ সাল থেকে এ মেজবান আয়োজন করা হচ্ছে। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেকেই এ আয়োজনে অংশগ্রহণ করেন। প্রথম দিকে ৪০০–৫০০ মানুষের মেজবান আয়োজন করা হলেও বর্তমানে ৫ হাজার লোকের আয়োজন করা হয় বলে জানান তারা।

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ
নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে দক্ষিণ টাওয়ারে হামলা, পেন্টাগনে বিমান আঘাত এবং ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হওয়ার সময়গুলোতেও নীরবতা পালন করা হয়।