
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ড সফররত ট্রাম্প আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেন। চীনা বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, ‘‘ মধ্যবর্তী নির্বাচনের পরই এটা (যুদ্ধ) শেষ হবে। তখন জ্বালানির দামও কমবে।’’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ইরান আমাদের সঙ্গে দ্রুত চুক্তি করতে চায়। তবে আমি ভালো চুক্তি না হলে করব না।’’
গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান অঞ্চলে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। উক্ত সমঝোতা স্মারক অনুযায়ী, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের ৬০ দিনের মধ্যে আলোচনায় বসার কথা ছিল। এর সময়সীমা ১৭ আগস্ট শেষ হয়েছে। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাওয়ায় এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।