খেলা

সুনামগঞ্জে আপত্তির মুখে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় ওলামাদের আপত্তির মুখে ও ‘অশ্লীলতার বিরোধী’ আখ্যা দিয়ের কিশোরীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

ফিক্সিং বন্ধ করা যাবে না, যারা সুযোগ নেওয়ার তারা নেবেই: সায়মন টফেল
অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার সায়মন টফেল গত এক বছর কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা আম্পায়ারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। আন্তর্জাতিক ক্রিকেটের এমন একজন সমৃদ্ধ ও প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তি কেন বিসিবিতে কাজ করতে আগ্রহী হলেন, সাবে

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

ইসরায়েলের ম্যাচ বয়কট করলেন আইরিশ গোলরক্ষক
আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত নীতিবোধ এবং বেসামরিক নাগরিকদের হত্যার প্রতি বিরোধিতার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল বাংলাদেশের
সামনে ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ দিনের মধ্যে খেলতে হবে চারটি টেস্ট। তবুও আফগানিস্তানের বিপক্ষে প্রায় সেরা দলই বেছে নিয়েছেন নির্বাচকেরা। আগামী অক্টোবরে এক ম্যাচের টেস্ট দলে বিশ্রাম পেয়েছেন কেবল পেসার তাসকিন আহমেদই।

এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’
নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

বাংলাদেশ-ও.ইন্ডিজ সিরিজ: মিরপুরে শুরু, সিলেটে শেষ
আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে দুই দল, যা চলমান আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড।

‘আমরা জানিনা সাফল্যকে কীভাবে উদযাপন করতে হয়’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন আকাশে উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পরের টেস্টেই রীতিমতো নাকানিচুবানি খেয়ে হার। দুই ইনিংসের একটিতেও ১০০ ছোঁয়া সম্ভব হয়নি। এটাই কি টেস্ট ক্রিকেটের সত্যিকারের বাংলাদেশ? আমরা কি সাফল্য সহ্য করতে পারি না? সার্বিকভাবে দেশের ক্রিকেট কেমন চলছে?

ম্যাকাইয়ে বাংলাদেশকে বাস্তবতা দেখাল অস্ট্রেলিয়া
৩০তম ওভারের শেষ বল, জস হ্যাজেলউডকে চার মারলেন তাইজুল ইসলাম। আর তাতে হাঁফ ছেড়েই যেন বাঁচলেন বাংলাদেশের সমর্থকরা। টেস্টে নিজেদের সর্বনিম্ন স্কোর যে পার করতে পেরেছে নাজমুল হোসেনের দল। ম্যাকাই টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ৬৪ রানে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে কম স্কোর ৪

এক বছরের জন্য বাতিল বিপিএল, ক্ষতি করে আয়োজন চান না তামিম
শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে যা বলে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, সেটা এবার আনুষ্ঠানিকভাবেই জানালেন। চলতি বছর বিপিএল আয়োজনের পরিকল্পনা নেই বিসিবির। সময় নিয়ে স্বচ্ছভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। বিসিবি সভাপতি নির্ব

টেস্টে বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়
অস্ট্রেলিয়ার মতো এমন আর কেউ করেনি বাংলাদেশের সঙ্গে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর টেস্ট খেলা সব দেশেই কমবেশি সফর করেছে বাংলাদেশ। পারফরম্যান্স যা–ই হোক, অতিথ্যে কোনো কার্পণ্য ছিল না কারওরই। কিন্তু অস্ট্রেলিয়া কেন যেন বাংলাদেশের ব্যাপারে আতিথেয়তার ধার ধারতে চায়নি কখনোই। ২০০৩ সালে একবার নিজে

সৈকত পদত্যাগ করেছিলেন নাকি বিসিবি চুক্তি নবায়ন করেনি?
গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ঘটনাকে কেন্দ্র করে বিসিবির চাকরি থেকে পদত্যাগ করেছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই সময়ের বোর্ড তা গ্রহণ না করায় বিসিবির চুক্তি তার সঙ্গে বহাল ছিল। তবে নাটকীয়ভাবে এক বছর পর তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ফিফার সংকট মার্কিন বিশ্ব ব্যবস্থার অবসানের প্রতিফলন
ঐতিহাসিক বিবর্তন, চরম জনপ্রিয়তা এবং বিশাল বাজেটের ওপর ভিত্তি করে এটি বলা সম্পূর্ণ যৌক্তিক যে, বিশ্বজুড়ে ফুটবল নামে পরিচিত খেলাটি এখনো বিশ্বের শীর্ষ খেলা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে এর সর্বজনীন নাম ও নিয়মকানুন সত্ত্বেও এই খেলাটি যুক্তরাষ্ট্রে তেমন জনপ্রিয় হতে পারেনি। যেখানে ‘ফুটবল’ বলতে

ব্রাজিলের হয়ে আর খেলবেন না নেইমার
ব্রাজিলের নেইমার–অধ্যায় শেষ হয়েই গেল। ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা আর খেলবেন না দেশের হয়ে।

বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি। কিন্তু এই কাজটি আমরা তখনই সফলভাবে করতে পারব, যখন তোমরা আজকে যারা গ্যালারিতে বসে আছো এবং যারা খেলার মাঠে পুরস্কার পেয়েছ, তোমরা নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলবে। এখন পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, একইভাবে মন দিয়ে খেলতে।”

গোল্ডেন বুট জিততে যা করতে হবে মেসিকে
গোলের ব্যবধান দুই হলেও অ্যাসিস্টের হিসেবে মেসিকে স্পর্শ করে ফেলেছেন এমবাপ্পে। দুজনের অ্যাসিস্ট সংখ্যাই এখন চার। ফলে স্পেন ম্যাচে গোল্ডেন বুট জিততে হলে মেসিকে করতে হবে বিশেষ কিছুই।

‘বিরক্তিকর’ ম্যাচেই ইতিহাসের মহাকাব্য
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও ঠাঁই পাচ্ছে ইতিহাসে। এ ম্যাচে ইংল্যান্ড আর ফ্রান্স জন্ম দিয়েছে মহাকাব্যের। দশ গোলের পাগলাটে রাতে যারা ঘুমিয়ে কাটিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠে নিশ্চয়ই তাদের আক্ষেপের সীমা নেই।

গত বিশ্বকাপে খেলা দেখানোর নামে অর্থ লোপাট হয়েছে: তথ্যমন্ত্রী
২০২২ সালে বিশ্বকাপে খেলা দেখানোর নামে অর্থলোপাট হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এবারের বিশ্বকাপে সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে।

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড স্ট্রাইকারের অদ্ভুত লাল কার্ডের ব্যাখ্যা কী?
প্রথম দেখায় মনে হয়েছিল, রেফারি ভুল করেননি। সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলোর ওপর লিয়ান্দ্রো পারেদেস ফাউল করেছেন ধরে নিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডারকেই হলুদ কার্ড দেখান রেফারি। কিছুক্ষণ পর তাকে ভিএআর মনিটরে যেতে দেখেই বরং অবাক হতে হলো প্রথমে। না এখানে পেনাল্টি বা গোলের কোনো সিদ্ধান্ত ছিল,

গোলহীন হালান্ড, জোড়া গোলে ইংল্যান্ডকে সেমিতে নিলেন বেলিংহাম
গোল হজম করে পিছিয়ে পড়ে তেড়েফুড়ে ফেরাটা যেন এই ইংল্যান্ডের অভ্যেসই। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের অনেকটা সময় ১–০ গোলে পিছিয়ে থাকা ইংলিশরা ম্যাচ জিতেছিল হ্যারি কেইনের জোড়া গোলে। মায়ামিতে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও পিছিয়ে পড়ে ২–১ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে কেইন–টুখেলের দল।



