
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের কথাই রাখল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়ে দিল শাহরুখ খানের মালিকানাধীন ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) গতবারের চ্যাম্পিয়ন। আজ শনিবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এর আগে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এই ক্রিকেটারকে নিয়ে আর্থিক জটিলতাও রয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি।
এরপরই মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা এল কেকেআরের পক্ষ থেকে। এর মধ্য দিয়ে এবারের মৌসুমে খেলা হবে না তার।
কেকেআর গত ডিসেম্বরের নিলামে রেকর্ড ৯.২০ কোটি টাকায় মোস্তাফিজকে দলে নিয়েছিল। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ মূল্য। এবারের মৌসুমে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার নিলামে বিক্রি হননি।
কেকেআর তাদের বিবৃতিতে জানায়, “আইপিএলের নিলামের নিয়ম অনুযায়ী আমরা মোস্তাফিজকে ছেড়ে দিয়েছি। এবার তার বদলে আমরা আরেকজন খেলোয়াড় নেব দলে। সে ব্যাপারে ক্রিকেট বোর্ড অনুমতি দেবে বলে আশা করছি।”
আইপিএলে ২০১৬ সালে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর এখন পর্যন্ত ৬০টি ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন বাংলাদেশি পেসার। এর মধ্যে ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদে, ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে, ২০২১ সালে রাজস্থান রয়্যালসে, ২০২২-২৩ সালে দিল্লি ক্যাপিটালস ও ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসে খেলেন তিনি। গত বছর দিল্লিতে খেলেন মোস্তাফিজ।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’