Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতে গিয়ে খেলব না–এ ব্যাপারে আমরা অনড়: আসিফ নজরুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯: ১৩
ভারতে গিয়ে খেলব না–এ ব্যাপারে আমরা অনড়: আসিফ নজরুল

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।”

তিনি আরও বলেন, “এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।”

Advertisement
Advertisement
Advertisement

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এই ম্যাচগুলো।

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। আইসিসি সুনির্দিষ্টভাবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের কারণ জানতে চেয়েছে।

বিষয়: বাংলাদেশখেলাটি টোয়েন্টি বিশ্বকাপআইসিসিক্রিকেটআসিফ নজরুলভারতমোস্তাফিজুর রহমান
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

  • ২

    কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

  • ৩

    গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

  • ৪

    ‘যে প্রক্রিয়ায় শিক্ষক মূল্যায়ন হচ্ছে, এটা প্রপার ওয়ে না’

  • ৫

    হাইকোর্টের সামনে ককটেল হামলার সিসিটিভ ফুটেজ

সম্পর্কিত
  • খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

    খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯০ জন ডেঙ্গু রোগী। আজ মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

  • কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

    কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

    ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

  • গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

    গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

    দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন গণতন্ত্র রক্ষা করা এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই সবার সবচেয়ে বড় দায়িত্ব। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী উভয় দলেরই দায়িত্ব রয়েছে।

  • জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রভাবমুক্ত করার দাবি টিআইবির

    জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রভাবমুক্ত করার দাবি টিআইবির

    জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের প্রকৃত ক্ষমতায়ন ও জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে নির্বাহী বিভাগের অতিক্ষমতায়ন রোধ এবং জবাবদিহি-সহায়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও সরকারি প্রভাবমুক্ত করার কোনো বিকল্প নেই।