Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দাবি পূরণ না হওয়ায় আজ থেকে সাজেক সড়কে আবারও অবরোধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১: ১১
দাবি পূরণ না হওয়ায় আজ থেকে সাজেক সড়কে আবারও অবরোধ
সাজেক ভ্যালি। ছবি: ইউএনবি

তিন দফা দাবি পূরণ না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্থানীয় অধিকারকর্মী সংগঠনগুলো।

Advertisement

অবরোধ আহ্বানকারী সংগঠনের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা নিরাপত্তার স্বার্থে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর প্রথমে অবরোধ শুরু হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া।

Advertisement
Advertisement
Advertisement

তবে প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ১৫ অক্টোবর অল্প সময়ের জন্য আবারও অবরোধ শুরু হয়। পরে দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়।

নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি Sajek Valley

আয়োজকদের অভিযোগ, মাচালং, থালকুম্ভো, ছিল্যতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভূয়াছড়িতে জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে শতাধিক গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন এবং জুমচাষিরা তাদের কৃষিকাজ করতে পারছেন না।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা জানান, অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ ও সংবাদপত্র পরিবহনের যানবাহন এবং সাংবাদিকদের গাড়ি।

বিষয়: রাঙ্গামাটিসাজেক ভ্যালিসড়কঅবরোধপার্বত্য জেলাকর্মসূচিপর্যটনবাঘাইছড়িপ্রশাসনচট্টগ্রাম বিভাগ
Advertisement
সর্বশেষ
  • ১

    কক্সবাজার সমুদ্রসৈকতে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

  • ২

    বিমানের রিয়াদ ফ্লাইট ২৬ অক্টোবর, দাম্মামের ফ্লাইট শুরু হয়েছে

  • ৩

    বাংলাদেশকে দর্শক বানিয়ে ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

  • ৪

    দাবি পূরণ না হওয়ায় আজ থেকে সাজেক সড়কে আবারও অবরোধ

  • ৫

    ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী

সম্পর্কিত
  • কক্সবাজার সমুদ্রসৈকতে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

    কক্সবাজার সমুদ্রসৈকতে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

    কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার দোলন আচার্য জানান, বিকেল ৫টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

  • বাংলাদেশকে দর্শক বানিয়ে ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

    বাংলাদেশকে দর্শক বানিয়ে ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

    আফগানিস্তানকে জয়ের জন্য ১৬১ রানের টার্গেট দিলেও ফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হতো বড় ব্যবধানে। আর সেই লক্ষ্যে বোলারদের করতে হতো এমন কিছু, যা ক্রিকেটে মিরাকল ছাড়া আর কিছু নয়। কেননা, আফগানিস্তানের মতো একটি দলকে এমন ব্যাটিং উইকেটে ১১৯ রানের মধ্যে আটকে রাখাটা ছিল প্রায় অসম্ভব একটি ব্যাপার।

  • যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক

    যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক

    পুলিশ আরও জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৯০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি ১০ লাখ টাকা।

  • বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।