
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”
বাংলাদেশে গুমের ঘটনার ৬৭ শতাংশে র্যাবসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো জড়িত বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ২০২৬ সালের এপ্রিল মাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন এ পর্যন্ত ১ হাজার ৮৩৭ টি অভিযোগ পেয়েছে। তদন্তে দেখা গেছে, ৬৭ শতাংশ গুমের ঘটনার সাথে র্যাবসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো জড়িত। তবে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) দীর্ঘসময় অকার্যকর থাকায় ক্ষতিগ্রস্তদের আইনি প্রতিকার পাওয়ার পথ বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া, নতুন প্রস্তাবিত অধ্যাদেশে ‘আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ’ বজায় রাখার অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গা শিবিরে মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ায় সংকট বৃদ্ধি পেয়েছে । গত দেড় বছরে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্তরক্ষী বাহিনী অনেক ক্ষেত্রে ‘নন-রিফোলমেন্ট’ নীতি লঙ্ঘন করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের ৫৯ জন বম সম্প্রদায়ের মানুষ ভিত্তিহীন সন্ত্রাসবাদের অভিযোগে বিচারহীনভাবে আটক রয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়। তবে এই সময়েও রাজনৈতিক অস্থিরতা কমেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের বিক্ষোভে বলপ্রয়োগ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। অন্যদিকে, গুমের অভিযোগে প্রথমবারের মতো সাবেক সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।