
ন্যূনতম মজুরি ইস্যুতে মালিক-শ্রমিক মুখোমুখি, কী হবে?
তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার পরপরই নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে। মজুরি বোর্ডের এই সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন।





